জনপদ

তাপদাহ থেকে মুক্তি পেতে পটুয়াখালীতে ইসতেসকার নামাজ আদায়

পটুয়াখালীতে ইসতেসকার নামাজ আদায়রত মুসল্লিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে তাপদাহ থেকে মুক্তি পেতে মুসল্লিরা ইসতেসকার নামাজ আদায় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সারাদেশে চলছে তীব্র তাপদাহ। জেলায়-জেলায় জারি করা হয়েছে হিট অ্যালার্ট। বৃষ্টির জন্য হাহাকার পড়েছে দেশ জুড়ে।

টানা তাপপ্রবাহ ও অনাবৃষ্টি থেকে পরিত্রান পেতে পটুয়াখালীর কুয়াকাটা ও রাঙ্গাবালীতে ইসতেসকার নামাজ আদায় করেছেন মুসুল্লিরা। নামাজ শেষে উল্টো জামায় উল্টো হাতে মোনাজাত করেছেন মুসুল্লিরা।

শুক্রবার ২৬ এপ্রিল সকাল ৮ টায় কুয়াকাটার বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে ও রাঙ্গাবালী উপজেলার বাহেরচর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঐ নামাজে হাজারো ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন।

নামাজ শেষে জামা উল্টো পরে উল্টোভাবে হাত তুলে বিশেষ মোনাজাতে মুসুল্লীরা দুই চোখের পানি ছেড়ে আল্লাহর নিকট বৃষ্টি জন্য দোয়া করেন।

বিষয়:তাপদাহ পটুয়াখালী বিশেষ নামাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…