চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ মিনিটের বেশি অনুশীলনে অনাগ্রহী গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০২ অপরাহ্ণ ২৭, নভেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা দাবি করেছেন, লিভারপুলের সঙ্গে ম্যাচের আগে তার দল মাত্র ২৫ মিনিট অনুশীলন করেছিল। তিনি জানান, ট্রেবল জয়ের পর তার দল প্রাক মৌসুমের জন্য খুবই কম সময় পেয়েছিল।

সংবাদমাধ্যমে ট্রেবলজয়ী সিটি বস বলেন, ‘সাত বছরে আমি খুব বেশি অনুশীলন করাই না। সর্বোচ্চ ৩৫ মিনিট। তারা প্রাক-মৌসুম শুরু করেছিল ১৫ দিন আগে। আপনি জানেন ১৫ দিন মানে কী? আমরা এফএ কাপ ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিলাম। তাদের হাতে ১৫ দিন বেশি ছিল।

‘আমরা একদিনও কৌশলগত অনুশীলন করিনি। ম্যাচের আগের দিন আমরা অনুশীলন করেছিলাম। আমি নিশ্চিত ক্লপের ক্ষেত্রেও এমন হয়। বল নিয়ে আমরা ১০-১৫ মিনিট অনুশীলন করেছিলাম। তার মধ্যে ১০ মিনিট রক্ষণ নিয়ে কাজ ছিল।’

‘মঙ্গলবারের আগে আমরা ১০ মিনিট মাঠে ছিলাম। অনুশীলন সেভাবে করতে পারিনি। যদি আমরা অনুশীলন করি, পরের ম্যাচের জন্য ফিট খেলোয়াড় পাবো না। এজন্যই আমাদের অতীত থেকে শিখতে হয়। বোঝার চেষ্টা করি যে আমাদের কী করতে হবে।’

শনিবার ইতিহাদ স্টেডিয়ামে ইংলিশ প্রিমিয়ার লিগের প্রথমার্ধের ২৭ মিনিটে আর্লিং হালান্ডের গোলে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েন নরওয়েজিয়ান তারকা। দ্বিতীয়ার্ধে লিভারপুলকে সমতায় ফেরান ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড। ১-১ গোলের ড্র নিয়ে দুদল মাঠ ছাড়ে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইতিহাদক্লপগার্দিওলানরওয়েম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসলিভারপুলহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

সত্যজিৎ রায়, বাংলা সিনেমার বিশ্বদূত

এপ্রিল ২৩, ২০২৬

শুক্রবারের মধ্যেই ইরানের সঙ্গে শান্তি আলোচনা হতে পারে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ২২, ২০২৬

কক্সবাজারে অপহৃত সেই ইউপি সদস্য মুক্ত

এপ্রিল ২২, ২০২৬

তিন মাসের মাথায় কোচ বরখাস্ত করল চেলসি

এপ্রিল ২২, ২০২৬

গাড়ি থামিয়ে অস্ত্রের মুখে ইউপি সদস্য অপহরণ

এপ্রিল ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT