চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০০তম ম্যাচে ১০ বদলির ধাক্কা, যা জানালেন গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ২৬, নভেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

ম্যানচেস্টার সিটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১০০ ম্যাচে দায়িত্ব পালন করে ফেললেন স্প্যানিয়ার্ড কোচ পেপ গার্দিওলা। শততম ম্যাচটিতে সিটি পেয়েছে হারের স্বাদ। অভিজ্ঞ কোচ বেয়ার লেভারকুসেনের বিপক্ষে বসিয়ে রেখেছিলেন জিয়ানলুইজি দোন্নারুমা, আর্লিং হালান্ড, ফিল ফোডেনের মতো তারকাদের। স্কোয়াড-শুরুর একাদশে ১০ বদলি এনে হেরেছেন।

ঘরের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে জার্মান ক্লাব লেভারকুসেনের বিপক্ষে ২-০ ব্যবধানে হেরেছে ম্যানসিটি। প্রথমার্ধে ২৩ মিনিটে আলেজান্দ্রো গ্রিমালদোর গোলে এগিয়ে যায় লেভারকুসেন। পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে সিটিজেনরা। ৫৪ মিনিটে ব্যবধান দিগুণ করেন পেট্রিক শেক। দ্বিতীয়ার্ধে সমস্যা বুঝে শুরুর একাদশে বসিয়ে রাখা তারকাদের বদলি হিসেবে নামান। তাতেও ভাগ্য পরিবর্তন হয়নি।

গার্দিওলা পরে বলেছেন, ‘হারের দায়ভার নিজের কাঁধে নিচ্ছি। আমার মতে শুরুর একাদশে যারা খেলেছে তারা সবাই অসাধারণ ফুটবলার। সবার কাছ থেকে সেরা খেলাটা পাইনি এটা সত্যি। আমাদের এখন পরবর্তী ম্যাচগুলোর জন্য লড়তে হবে। লেভারকুসেন ভালো খেলেছে। আমাদের তাদের চেয়ে বেশি সুযোগও ছিল, কিন্তু সব পূর্ণ সুযোগ ছিল না।’

শুরুর একাদশে ১০ পরিবর্তন নিয়ে গার্দিওলা বলেছেন, ‘এটা আমাকে মেনে নিতে হবে। আমরা যদি জিততাম, কোন সমস্যা হতো না। হয়তো অনেকগুলো বদলি করা হয়েছে। কিন্তু প্রতি দুই বা তিনদিনে খেলা থাকায় পরিবর্তন জরুরি ছিল। হয়তো যা বেশি হয়ে গেছে।’

সবশেষ ম্যাচেও প্রিমিয়ার লিগে হারের স্বাদ পেয়েছে সিটি। নিউক্যাসলের বিপক্ষে হেরে লিগ টেবিলে অবস্থান তৃতীয়। ২৯ নভেম্বর লিডস ইউনাইটেডের বিপক্ষে নামবে সিটিজেনরা। চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরবর্তী প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে ১১ ডিসেম্বর নামবে সিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগনিউক্যাসলপেপ গার্দিওলাফোডেনম্যানচেস্টার সিটিলেভারকুসেনহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT