চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তীব্র শীতে বৃষ্টির সম্ভাবনা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ পূর্বাহ্ণ ১২, জানুয়ারি ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

পৌষের শেষ সময়ে শৈত্যপ্রবাহ না থাকলেও সারাদেশে জেঁকে বসেছে শীত। কনকনে ঠাণ্ডা আর ঘন কুয়াশার ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৪ তারিখ পর্যন্ত সারাদেশে এমন পরিস্থিতি বিরাজ করবে। এসময় সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। দেশের কোথাও কোথাও দিনে ঠাণ্ডা অনুভূত হতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগে সাময়িকভাবে বিঘ্ন ঘটতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শীতের প্রভাবে রাজধানীর তুলনায় দেশের উত্তরবঙ্গের জনজীবনে অনেকটাই স্থবির হয়ে পড়েছে। দিনের অধিকাংশ সময় সূর্যের দেখা না মেলায় কমে আসছে তাপমাত্রা। সেই সাথে উত্তরের হিমেল হাওয়ায় কয়েকগুণ বাড়িয়েছে শীতের অনুভূতি।

এ অবস্থায় বিকেল হলেই ঘন-কুয়াশায় ঢেকে যাচ্ছে প্রকৃতি। নিম্ন আয়ের মানুষের ভোগান্তি পৌঁছেছে চরমে। জেঁকে বসা শীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পৌষবৃষ্টির সম্ভাবনাশীতসারাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তলিয়ে গেছে ঘাটের সংযোগ, কিশোরগঞ্জ হাওরে ফেরি চলাচল বন্ধ

জুন ১৬, ২০২৬

ইরান খেলল, চোখে চোখ রেখে লড়লো, গোল করল, শুধু জয়টাই পেল না

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক মাইলফলক: কমনওয়েলথ পর্যবেক্ষণ

জুন ১৬, ২০২৬

ক্যালিফোর্নিয়ায় বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

জুন ১৬, ২০২৬

উরুগুয়েকে রুখে দিলো সৌদি আরব

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT