রাজনীতি

প্রধান উপদেষ্টার প্রতি ড. কামালের গণফোরামের যে আহ্বান

প্রধান উপদেষ্টার সঙ্গে ড. কামালের গণফোরাম নেতারা বৈঠক করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টার সঙ্গে ড. কামালের গণফোরাম নেতাদের বৈঠক, বাংলাদেশের রাজনৈতিক আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নির্বাচন কমিশন পুনর্গঠন ও চলমান সংস্কার কাজ শেষ করে দ্রুত আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছে গণফোরাম।

গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে দলের নয় সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে তার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় সংলাপকালে এ আহ্বান জানান।

শনিবার (১৯ অক্টোবর) সংলাপ শেষে গণফোরামের সমন্বয়ক দলের চেয়ারম্যান মোস্তাফা মোহসীন মন্টু সাংবাদিকদের বলেন, ‘আমরা খুব দ্রুত নির্বাচন চাই। তবে কোনো নির্দিষ্ট তারিখ দেইনি। সংস্কার শেষ না করে নির্বাচন হলে (আগের মতো) একই অবস্থা হবে।’

তার ভাষ্য, ‘নির্বাচনের আগে আমরা রাম হয়ে কাজ করি, নির্বাচনের পর রাবন হয়ে যাই।’

গণফোরামের এই নেতা আরও বলেন, ‘আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এ জন্য নির্বাচন কমিশনে যোগ্য ব্যক্তি নিয়োগের জন্য সার্চ কমিটি বা যা যা প্রয়োজন তা করা উচিত।’

বিষয়:গণফোরাম জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন পুনর্গঠন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…