আন্তর্জাতিক

বিশ্বজুড়ে কমছে করোনায় মৃত্যু

স্বাস্থ্যকর্মী করোনা পরীক্ষার জন্য রোগীর নাকের নাকের নমুনা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মী একটি রোগীর নাক থেকে নমুনা সংগ্রহ করছেন, করোনাভাইরাস পরীক্ষা চলাকালে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ৪১০ জনের মৃত্যু হয়েছে। নতুন করে সংক্রমিত হয়েছেন এক লাখ ৭১ হাজার ১৪৬ জন।

একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা তাইওয়ানে এবং দৈনিক সংক্রমণে শীর্ষে রয়েছে জাপান। তাইওয়ানে মারা গেছেন ৭৬ জন এবং সংক্রমিত হয়েছেন ৩১ হাজার ৫৪৭ জন। জাপানে করোনায় সংক্রমিত হয়েছেন ৪০ হাজার ৬১১ জন এবং মারা গেছেন ৪২ জন।

সোমবার (৩১ অক্টোবর) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৩ কোটি ৫৪ লাখ ৩০ হাজার ৫৪ জন। এরমধ্যে মারা গেছেন ৬৫ লাখ ৯৩ হাজার ৬৬৭ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৪৯ জন এবং মারা গেছেন ৫ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৮০৩ জন এবং মারা গেছেন ৭৫ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭১৭ জন এবং মারা গেছেন ২৬ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৫১১ জন এবং মারা গেছেন ২৭ জন। ব্রাজিলে মারা গেছেন ১২ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৪৪৫ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।

বিষয়:করোনাভাইরাস মৃত্যু সংক্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…