চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পলাতক তারেক রহমানের ডাকে জনগণ সাড়া দেবে না: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০২৩
রাজনীতি
A A
বাহাউদ্দিন নাছিমের জনসভায় বক্তৃতা দিচ্ছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ লন্ডনে বসে থাকা সন্ত্রাসী, দুর্নীতিবাজ, হাওয়া ভবনের কর্ণধার তারেক রহমানের হুমকিতে ও তার মিথ্যা প্রচারণায় এবং গুজবে সাড়া দিবে না। তারেক রহমান দুর্নীতি করে মুচলেকা দিয়ে পালিয়ে গিয়ে লন্ডনে বসে আরামে জীবন যাপন করছে।

তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে লন্ডনে নিয়ে গেছে। দুর্নীতিবাজ তারেক রহমান আর যাই হোক বাংলাদেশের বন্ধু হতে পারে না। সে কখনো দেশের মানুষের কল্যাণ চায়নি। এরা চায় জিয়া যেভাবে জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে ক্ষমতা দখল করেছে একইভাবে পুনরায় ক্ষমতায় আসতে।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) উত্তরা ফ্রেন্ডস ক্লাব প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

Banglabid

তিনি বলেন, বিএনপি জামাত বাংলাদেশে অপরাজনীতি করে। তারা সব সময় অসত্য কথা বলে দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায়। তারা সব সময় বিদেশীদের কাছে ধর্ণা দেয়, নালিশ করে। তাদের আহ্বান জানায় বাংলাদেশকে ধ্বংস করার জন্য। বাংলাদেশের মানুষ ভালো আছে শান্তিতে আছে এটি তারা মেনে নিতে পারে না। দেশের মানুষের সুখ দেখলে তাদের হিংসে হয়। বিএনপির শাসন আমলের দুঃশাসন, জ্বালাও পোড়াও, লুটপাট, ধর্ষণ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারার ইতিহাস দেশের জনগণ ভুলে যায়নি। বিএনপির রাজনীতি হলো বস্তাপঁচা রাজনীতি। আন্দোলনের নামে দেশের মানুষের মাঝে ভয় ও আতংক সৃষ্টি করাই হলো তাদের রাজনীতি।

বাহাউদ্দিন নাছিম বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের জন্য রাজনীতি করে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা হলেন দেশের মানুষের পরম বন্ধু। তিনি ত্রাণ সামগ্রী দিয়ে আপনাদের মাঝে আমাদের পাঠিয়েছেন। তিনি আশ্বস্ত করেছেন বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তান অথবা শ্রীলঙ্কার মত দেউলিয়া হয়নি।দেউলিয়া হওয়ার কোন কারণও নেই। ইতোমধ্যে আমরা দেশের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি। শেখ হাসিনা সবসময় আপনাদের পাশে আছেন। তিনি সবসময় দেশের মানুষের দুঃখ লাঘবের জন্য কাজ করেন। আওয়ামী লীগের সাথে সব সময় দেশের জনগণ থাকে। জনগণের পরম বন্ধু হলো জাতির পিতার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, রাতের আঁধারে ক্যান্টনমেন্টে খুনি জিয়ার হাতে তৈরি হওয়া দল হলো বিএনপি । এরা এখনও ক্ষমতায় গিয়ে দেশের মানুষকে শোষণ করতে চায়। এরা অর্থনৈতিক সংকটকে গুজবের মাধ্যমে বৃদ্ধি করে দেশে দুর্ভিক্ষ তৈরি করতে চেয়েছিল। এরাই হওয়া ভবনে বসে পরিকল্পনা করে সিরিজ বোমা হামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহর রহমতে সে দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রক্ষা পেয়েছেন।

Reneta

বাহাউদ্দিন নাছিম আরও বলেন, যারা লুণ্ঠনকারী, দুর্নীতিবাজ, যারা সন্ত্রাসী, যারা বোমা হামলাকারী তাদেরকে আমরা আর বাংলাদেশে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে দিবো না। এই খুনীদের আমরা দেশের গণতন্ত্রকে ধ্বংস করার আর কোন সুযোগ আমরা দিব না। এরা যেখানেই কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে সেখানেই তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসান প্রমুখ।

অন্যদিকে ১৩ এপ্রিল বিকালে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পক্ষে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পীরেরবাগ (৬০ ফিট) রাস্তার পাশে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। যারা স্বাধীনতাকে ভূলুণ্ঠিত করতে চায়, গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে চায় তাদের নিয়ে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। অনুষ্ঠানে গরীব, অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার বিতরণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ড্রেসিংরুমে মারামারি, শাস্তি পেলেন মানে

পরবর্তী

‘দেশে হৃদরোগ এখন মহামারিতে রূপ নিয়েছে’

পরবর্তী
সেমিনার ও আলোচনা সভার ছবি যেখানে বক্তারা মঞ্চে বসে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দেশে হৃদরোগ এখন মহামারিতে রূপ নিয়েছে’

রোনালদো ও গার্সিয়া বিবাদে বরখাস্ত কোচ গার্সিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোর সঙ্গে বিবাদ, বরখাস্ত আল নাসের কোচ গার্সিয়া

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৭০ অনুচ্ছেদ সংশোধনের পর হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন: স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬

বাগেরহাট সদর হাসপাতালে ভুল চিকিৎসার অভিযোগ

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাবেন কে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো নয়াদিল্লি

আগস্ট ২০, ২০২৬

গায়িকাকে যৌন নিপীড়নের অভিযোগে গায়ক গ্রেপ্তার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT