ভিডিও নিউজ

জনগণ চাইলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টার সংবাদ সম্মেলনে তিনি কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের বিষয়ে আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাজটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার যে খুব ভালো কাজ করেছে তা নয়। মানুষ না চাইলে সুযোগটি বাতিল করা হবে। পতিত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরতের অগ্রগতি নিয়ে তিনি বলেন, পাচারকারীরা অনেক বুদ্ধিমান, ঐ টাকা ফেরত আনা কঠিন হবে। বাজেটে বৈষম্যবিরোধী স্পিরিট একেবারেই প্রতিফলিত হয়নি বলে মানতে নারাজ অর্থ উপদেষ্টা। বললেন, চট করে বিপ্লবী বাজেট করা সম্ভব নয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…