রাজনীতি

বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না জনগণ: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তথ্যমন্ত্রী বুদ্ধিজীবী হত্যাকারী জামায়াত-আলবদররাই বিএনপি’র প্রধান সহযোগী বলে মন্তব্য করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপিকে জনগন কখনোই ক্ষমতায় দেখতে চায় না। তারা ক্ষমতায় এলে আবারো দেশের অশান্তির পরিবেশ তৈরি হবে। এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।

হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সমর্থিত একটি দল মার্কিন রাষ্ট্রদূতকে ভুল বুঝিয়ে বুদ্ধিজীবী দিবসে অন্য একটি অনুষ্ঠানে নিয়ে গেছে। বিএনপির কাজই হচ্ছে মানুষকে ভিন্ন পথে পরিচালিত করা।

ক্যাবেল অপারেটরস এ্যাসোসিয়েশন-কোয়াব নেতাদের সঙ্গে সাক্ষাত শেষে এসব কথা বলেন তিনি। কোয়াবের নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদসহ অন্যরা এসময় উপস্থিত ছিলেন।

বিষয়:ডক্টর হাছান মাহমুদ বিএনপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…