চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

নাইজেরিয়ায় নৌকা ডুবিতে ৭৬ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩১ অপরাহ্ণ ১০, অক্টোবর ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

নাইজেরিয়ার আনামব্রা রাজ্যে নদীতে নৌকা ডুবে ৭৬ জনের মৃত্যু হয়েছে। বন্যাজনিত কারণে ওই নদী দিয়ে প্রচণ্ড স্রোত প্রবাহিত হচ্ছিল।

দেশটির প্রেসিডেন্ট বুহারির বরাতে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

শুক্রবার প্রায় ৮৫ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নাইজার নদীতে বন্যার কারণে নৌকাটি উল্টে যাওয়ায় তারা প্রাণ হারান।

Banglabid

বুহারির উদ্ধৃতি দিয়ে তার দপ্তর জানায়, ‘৮৫ জনকে বহনকারি এ নৌকা রাজ্যের ওগবারু এলাকায় ডুবে যায়। জরুরি সেবা সংস্থা এ দুর্ঘটনায় ৭৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।’

তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদানে জরুরি সেবা সংস্থাকে নির্দেশ দিয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমি নিহতদের রুহের শান্তি ও প্রত্যেকের নিরাপত্তা এবং এ মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করি।’

Reneta

এর আগে রোববার জরুরি সেবা সংস্থা জানায়, বন্যার পানির উচ্চতা বেড়ে যাওয়ায় উদ্ধার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার (এনইএমএ) দক্ষিণ-পূর্ব সমন্বয়ক থিকমান তানিমু এএফপি’কে বলেন, ‘পানির উচ্চতা অনেক বেশি এবং তা স্বাভাবিক অনুসন্ধান ও উদ্ধার অভিযানের জন্য একেবারে ঝুঁকিপূর্ণ।’

তিনি জানান, বিগত কয়েক বছর ধরে দেশটিতে ভয়াবহ বন্যা দেখা দিচ্ছে। এক্ষেত্রে পানির উচ্চতা এক দশক আগের চেয়ে এক-দশমাংশ বেশি।

এনইএমএ নাইজেরিয়ার বিমানবাহিনীকে উদ্ধার অভিযানে হেলিকপ্টার প্রদানের অনুরোধ জানিয়েছে।

অন্যদিকে আনামব্রা রাজ্য গভর্ণর চার্লস সলুদো বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানান। তিনি আরও জানান, সরকার দুর্যোগ কবলিত এলাকার মানুষদের সাহায্য দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৌকা ডুবিবন্যা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

তোমার পরিশ্রম, তোমার স্বপ্ন, এসবের কোনো নম্বর হয় না: শিক্ষামন্ত্রী

আগস্ট ১১, ২০২৬

কেন মানুষ হয়েও কুকুরের জীবন বেছে নিলেন টোকো?

আগস্ট ১১, ২০২৬

টেকনাফের পাহাড়ি এলাকায় অভিযানে সাদ্দাম গ্রুপের সদস্য গ্রেপ্তার

আগস্ট ১১, ২০২৬
ছবি: ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ (সংগৃহীত)।

রাষ্ট্রপতি নির্বাচন: থাকবে তিনটি ব্যালট বাক্স

আগস্ট ১১, ২০২৬

বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT