চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ নিহত ৩

আবুল কাশেম হৃদয়আবুল কাশেম হৃদয়
১:৪০ অপরাহ্ণ ৩১, অক্টোবর ২০২২
- সেমি লিড, কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লার চান্দিনায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিক্সা যাত্রী দুই নারী ও এক শিশু নিহত হয়েছে।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইন-চার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছে। ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে একটি কন্যা শিশু মারা গেছে। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কা জনক। আমরা ঘাতক বাস ও পিকআপকে চিহ্নিত করার চেষ্টা করছি।

প্রত্যক্ষদর্শী বাস যাত্রী জালাল উদ্দিন রিমন জানান, কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিক্সাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতিতে বাস পিছন থেকে ধাক্কা দেওয়ার পর পিছন থেকে অপর একটি পিকআপ চাপা দেয়। এতে সিএনজি অটোরিক্সা দুমড়ে মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু ঘটে। আমরা বাস থেকে নেমে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।

নিহতদের মধ্যে চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) নামের এক যাত্রীর পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষনিকভাবে অপর নারী যাত্রী ও শিশুর (৩) পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের ৩ জনকে কাবিলা ইস্টার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানায় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স চাইবে গতবারের ফলাফল, মরক্কো চাইবে প্রতিশোধ: আশরাফ উদ্দিন চুন্নু

জুলাই ৯, ২০২৬

ফিফা সভাপতি ও রেফারির বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় নোয়াখালীর তরুণ

জুলাই ৯, ২০২৬
সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

সিরাজগঞ্জে বাসচাপায় মা-ছেলে নিহত

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT