চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনিসে গোল্ডেন লায়ন পেলেন আলমোদোভার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৭ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A

ভেনিস চলচ্চিত্র উৎসবে মর্যাদাপূর্ণ গোল্ডেন লায়ন পুরস্কার জিতে নিয়েছেন স্প্যানিশ পরিচালক পেদ্রো আলমোদোভার। শনিবার রাতে উৎসবের ৮১তম আসরের সমাপনী আয়োজনে নিজের প্রথম ইংরেজি ভাষার সিনেমা ‘দ্য রুম নেক্সট ডোর’-এর জন্য গোল্ডেন লায়ন জিতলেন আলমোদোভার।

মেলো-ড্রামা ধাঁচের সিনেমা করেন পেদ্রো আলমোদোভার। নির্মাতার ‘দ্য রুম নেক্সট ডোর’ ভেনিস চলচ্চিত্র উৎসবে টানা ১৭ মিনিট স্ট্যান্ডিং ওভেশন পেয়েছে। এবছরের ভেনিস চলচ্চিত্র উৎসবে এটিই সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন। তাই এই ছবিটিই যে গোল্ডেন লায়ন পাবে, তা অনেকেই অনুমান করেছিলেন। আর অনুমানই সত্যি হলো।

‘দ্য রুম নেক্সট ডোর’-এ অভিনয় করেছেন টিলডা সুইনটন এবং জুলিয়ান মুর। সিনেমায় জুলিয়ান ও টিলডা বিচ্ছিন্ন হয়ে যাওয়া দুই বান্ধবী। কম বয়সে এক ম্যাগাজিনে কাজ করতে গিয়ে তাদের পরিচয় হয়। পরে দুজনের পথ আলাদা হয়ে যায়। ইনগ্রিড (জুলিয়ান) উপন্যাস লেখেন। মারথা (টিলডা) একজন যুদ্ধ প্রতিবেদক। বহু বছর পর তাদের দেখা হয় আবার, নিউ ইয়র্কে। ইনগ্রিড জানতে পারে মারথার ক্যানসার। পরবর্তী সপ্তাহ এবং মাসগুলোতে তারা আবার একে অপরের সঙ্গে যোগাযোগ করতে থাকে। একে অন্যের জীবন সম্পর্কে জানতে থাকে।

এবারের আসরে গ্র্যান্ড জুরি প্রাইজ পেয়েছে ‘ভার্মিগ্লিও’। সিনেমাটি পরিচালনা করেছেন মৌরা দেলপেরো। সেরা নির্মাতা হিসেবে ‘দ্য ব্রুটালিস্ট’র জন্য করবেট জিতেছেন সিলভার লায়ন। বিশেষ জুরি পুরস্কার পেয়েছে এপ্রিল। ‘আই অ্যাম স্টিল হিয়ার’ সিনেমার জন্য সেরা চিত্রনাট্যের পুরস্কার পেয়েছেন মুরিলো হওসার ও হিইটার লোরেগা।

এবারের আসরে ‘বেবিগার্ল’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন নিকোল কিডম্যান। ‘দ্য কোয়াইট সান’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন ভিনসেন্ট লিন্ডন।

সূত্র: দ্য ন্যাশন

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোল্ডেন লায়নদ্য রুম নেক্সট ডোরপেদ্রো আলমোদোভারভেনিস চলচ্চিত্র উৎসবলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT