বরিশাল নগরীতে যাত্রীবাহী বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন।
আজ সোমবার ১৩ মে বেলা ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম হাওলাদার (২০) বরিশালের উজিরপুর উপজেলার বাইটখালী গ্রামের মনির হাওলাদারের ছেলে।
মহানগর পুলিশের এয়ারপোর্ট থানা পরিদর্শক লোকমান হোসেন জানিয়েছেন, বরিশাল নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন পথচারী জসিম। এ সময় বরগুনা থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘাতক বাসটিকে জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।








