ক্রিকেট

অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত পিএসএল

ক্রিকেটাররা আইপিএল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচজন ক্রিকেটার আইপিএল ট্রফির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, পেছনে গাছপালা ও আর্কিটেকচার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারত-পাকিস্তান চলমান সংঘাতের কারণে আসরের মাঝপথে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে আইপিএল। পাকিস্তান থেকে পিএসএলের বাকি অংশ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছিল। সেটি জানানোর কয়েকঘণ্টা পরই সিদ্ধান্ত পরিবর্তন করল পিসিবি। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এবারের আসরের বাকি ৮ ম্যাচ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর শাহবাজ শরিফের পরামর্শে এমন সিদ্ধান্ত নিয়েছে পিএসএল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে জানিয়ে দিয়েছে পিসিবি। কবে নাগাদ টুর্নামেন্টের বাকি অংশ হতে পারে তা নিয়ে কোনো ধারণা দেয়নি বোর্ডটি।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের পাশে ড্রোন আছড়ে পড়ায় স্থগিত করা হয়েছিল পেশোয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ। এরপর পিসিবি চেয়েছিল করাচিতে এক ভেন্যুতে টুর্নামেন্ট শেষ করতে। পিসিবির এমন প্রস্তাবে রাজি হননি বিদেশি ক্রিকেটাররা।

পরে পাকিস্তান থেকে সরিয়ে সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শেষ করার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সবশেষ কয়েকঘণ্টায় পরিস্থিতি আরও অবনতি হওয়ায় অনির্দিষ্টকালের জন্য টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে।

বিষয়:পিএসএল পিসিবি ভারত-পাকিস্তান যুদ্ধ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…