চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে যাওয়ার অনাপত্তিপত্র চাইলো পিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৫ পূর্বাহ্ণ ০২, জুলাই ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

অক্টোবর-নভেম্বরে ভারতে হতে চলা ১৩তম ওয়ানডে বিশ্বকাপে খেলতে যাওয়ার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন করেছে দেশটির ক্রিকেট বোর্ড- পিসিবি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও তারা আনুষ্ঠানিক অনাপত্তিপত্রের আবেদন করেছে।

চিঠিতে জানতে চাওয়া হয়েছে, পাকিস্তান দলকে ভারতে ভ্রমণের অনুমতি দেয়া হবে কিনা এবং যদি দেয়া হয় তাহলে পাকিস্তানের পাঁচটি ম্যাচের জন্য নির্ধারিত ভেন্যু নিয়ে কোনো সংশয় আছে কিনা। পাকিস্তান সরকার নিরাপত্তার জন্য দলের সাথে নিরাপত্তা প্রতিনিধি পাঠাবে কিনা সে বিষয়েও পরামর্শ চাওয়া হয়েছে।

পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতে ভ্রমণে সরকারের অনুমতির প্রয়োজন পড়ে, সে কারণে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে পিসিবি গত ২৬ জুন আবেদন করে। সরকারের পদক্ষেপ নেয়ার কোনো সময়সীমা নেই, তবে পিসিবি সরকারের অনুমোদন ছাড়া কোথাও যাবে না।

‘গত মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষণা হওয়ার পর, আমাদের পৃষ্টপোষক মাননীয় প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরীফের উদ্দেশ্যে আন্তঃপ্রাদেশিক মন্ত্রণালয়ের মাধ্যমে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুলিপির মাধ্যমে ছাড়পত্রের অনুমোদন চাওয়া হয়।’ পিসিবির পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

‘ভারতের নির্ধারিত ভেন্যুতে খেলতে যাওয়ার বিষয়টি পাকিস্তান সরকারের বিশেষাধিকারের উপর নির্ভর করছে। পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে, তার প্রতি আমাদের পুরোপুরি বিশ্বাস রয়েছে। পরবর্তী পদক্ষেপের পরামর্শ দেয়ার আগে এটি সম্পূর্ণ সরকারের উপর নির্ভর করছে তারা কোন প্রক্রিয়ায় সামনে আগাবে। এরজন্য যদি মাঠগুলো দেখতে, আয়োজকদের সাথে বৈঠক করতে অগ্রিম দল পাঠাতে হয়, তা সম্পূর্ণরূপে সরকারের সিদ্ধান্ত।’

বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ ৬ অক্টোবর হলেও প্রতিপক্ষ নির্ধারিত হয়নি। ১২ অক্টোবর দ্বিতীয় ম্যাচেরও একই অবস্থা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে ম্যাচ আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে। হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে ১৫ অক্টোবর।

Reneta

এক নজরে পাকিস্তানের ওয়ানডে বিশ্বকাপ সূচি

পাকিস্তান-কোয়ালিফায়ার-১ (হায়দরাবাদ, ৬ অক্টোবর)
পাকিস্তান-কোয়ালিফায়ার-২ (হায়দরাবাদ, ১২ অক্টোবর)
ভারত-পাকিস্তান (আহমেদাবাদ, ১৫ অক্টোবর)
অস্ট্রেলিয়া-পাকিস্তান (বেঙ্গালুরু, ২০ অক্টোবর)
পাকিস্তান-আফগানিস্তান (চেন্নাই, ২৩ অক্টোবর)
পাকিস্তান-সাউথ আফ্রিকা (চেন্নাই, ২৭ অক্টোবর)
বাংলাদেশ-পাকিস্তান (কলকাতা, ৩১ অক্টোবর)
নিউজিল্যান্ড-পাকিস্তান (বেঙ্গালুরু, ৪ নভেম্বর)
ইংল্যান্ড-পাকিস্তান (কলকাতা, ১২ নভেম্বর)

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপিসিবিবিসিসিআইভারতলিড স্পোর্টসশাহবাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এআই স্মার্ট গ্লাসে পরীক্ষায় নকল, এশিয়াজুড়ে উদ্বেগে সতর্কতা জারি

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৮ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ

জুন ২৮, ২০২৬

বিশ্ব সংগীত দিবসে আর্টিস্ট ক্লাবে মুগ্ধতার ‘মিউজিক্যাল মেহফিল’

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

১৫ দিনের জন্য জিও নিউজের সম্প্রচার স্থগিত করেছে পাকিস্তান

জুন ২৮, ২০২৬
সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, ছবি: সংগৃহীত।

এ বছরই দেশে ফিরব: শেখ হাসিনা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT