চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেপ্যালের মতো সিলিকন ভ্যালির আরও সেবা কেন জরুরি

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৯:৫৯ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে অনেক বছর আগে থেকে অনলাইনে অর্থ লেনদেনের জনপ্রিয় মাধ্যম ‘পেপ্যাল’ সেবা চালু থাকলেও বাংলাদেশে এর কার্যক্রম নেই। তবে আশার কথা, অনেক চেষ্টার পরে আগামী জুলাইয়ের প্রথম সপ্তাহে দেশে চালু হচ্ছে এ সেবা। চালু করতে এরইমধ্যে সোনালী ব্যাংক ও পেপ্যাল চুক্তিপত্র চূড়ান্ত করেছে, বাকি শুধু আনুষ্ঠানিকতা। আইসিটি সেবা খাতে যারা অনলাইনভিত্তিক আইসিটি সেবা দিয়ে থাকেন, তাদের জন্য পেপ্যাল খুবই কাঙ্খিত একটি সেবা মাধ্যম। বিকল্প অনেক প্লাটফর্ম থাকলেও পেপ্যালের ধারে কাছে নেই কেউ। বিদেশে অর্জিত অর্থ দেশে আনতে দীর্ঘ দিন ধরেই পেপ্যাল সার্ভিস চালুর দাবি করে আসছেন ফ্রিল্যান্সাররা। এমন দাবির পরিপ্রেক্ষিতে সোনালী ব্যাংককে পেপ্যালের সঙ্গে চুক্তির অনুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। গত দু বছর ধরেই কাজ করছে সোনালী ব্যাংক ও পেপ্যাল। ওই সময় ওয়েবসাইটসহ অনলাইন অর্থ লেনদেনের প্রযুক্তিগত ও নিরাপত্তার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছিল বলে উভয়পক্ষের সূত্রে জানা গেছে। বিষয়টিকে আমরা স্বাগত জানাই। বর্তমান সরকারের প্রযুক্তিমুখি তৎপরতার একটি বড় সাফল্য ‘পেপ্যাল’ এর কার্যক্রম শুরু করা। পেপ্যাল চালু হলে এর ৩ ধরণের অ্যাকাউন্টের মাধ্যমে বিশ্বের ১শ’ ৯০টি দেশ ও ২৩টি মুদ্রায় অর্থ লেনদেন ও কেনাকাটা করতে পারবেন বাংলাদেশীরা। এজন্য অতিরিক্ত চার্জ নেবে না সোনালী ব্যাংক। মানি লন্ডারিং ঠেকাতে বৈধ পথে অর্থ লেনদেনের এই ধরনের প্ল্যাটফর্ম বৈদেশিক মুদ্রা অর্জনের পথকে আরো সুগম করবে বলে আমাদের বিশ্বাস। সরকারী-বেসরকারী বিভিন্ন পদক্ষেপ ও কার্যকর যোগাযোগে সিলিকন ভ্যালির আরও অনেক প্রতিষ্ঠান ভারতের মতো বাংলাদেশেও তাদের সেবা কার্যক্রম ও কার্যালয় খুলবে এ আশাও করছি। প্রযুক্তি নিয়ে অহেতুক জুজুর ভয় নয়, প্রগতিশীল-বিজ্ঞানমনস্ক আমলাতান্ত্রিক ব্যবস্থায় পেপ্যালের মতো সেবার প্রবেশ দেশে যেন সহজ হয়, এই আমাদের প্রত্যাশা।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘চ্যাম্পিয়ন্স লিগ জিতবে এই জুভেন্টাস’

পরবর্তী

দুর্গত এলাকা ঘোষণা নিয়ে সচিবের ‘মরা ছাগল’ তত্ত্বে সমালোচনার ঝড়

পরবর্তী

দুর্গত এলাকা ঘোষণা নিয়ে সচিবের 'মরা ছাগল' তত্ত্বে সমালোচনার ঝড়

নর্থ কোরিয়া সীমান্তে সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া

সর্বশেষ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন

আগস্ট ২০, ২০২৬

‘ভারতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘনিয়ে এসেছে’

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধে প্রায় ৮শ’ মার্কিন সেনা হতাহত

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদে নিজের আসনে বসে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
ছবি: আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহসেন মোহেবি।

পরবর্তী যুদ্ধে আরও ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার করার হুঁশিয়ারি ইরানের

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT