চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ অ্যাপে ভিসা কার্ড দিয়েও সরাসরি পেমেন্ট করা যাবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৬ অপরাহ্ণ ০২, মার্চ ২০২৪
বাংলাদেশ
A A

এখন থেকে বিকাশ অ্যাপে ভিসা কার্ড দিয়েও পেমেন্ট করা যাবে সরাসরি। এতে বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত ব্যালেন্স না থাকলেও ভিসা কার্ড থেকে সরাসরি বিকাশ পেমেন্টের মাধ্যমে কেনাকাটার সুযোগ তৈরি হলো। তাই গ্রাহকরা এখন বিকাশ অ্যাপে সংযুক্ত ভিসা কার্ড থেকে দেশজুড়ে প্রায় ৬ লাখ মার্চেন্ট শপে ইনস্ট্যান্ট বিকাশ পেমেন্ট করার সুবিধা পাচ্ছেন।

ডিজিটাল পেমেন্টকে আরো সহজলভ্য, ঝামেলাহীন ও নিরাপদ করতে এই সুবিধা যুক্ত হলো বিকাশ অ্যাপে। এভাবেই পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নতর প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর্থিক প্রতিষ্ঠানগুলো যৌথভাবে বৃহত্তর গ্রাহকগোষ্ঠীকে তাদের দৈনন্দিন লেনদেনে আরো সক্ষমতা ও স্বাধীনতা আনার সুযোগ পেলো। পাশাপাশি, দেশের জন্য স্মার্ট অর্থনীতি বাস্তবায়ন করারলক্ষ্যে ক্যাশবিহীন ডিজিটাল লেনদেনের ইকোসিস্টেমকে আরো শক্তিশালী করার প্রয়াস পেল এই সেবা।

অনেক দোকানে বা ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে কার্ডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট নেয়ার পয়েন্ট অব সেলস (পিওএস) মেশিন না থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও অনেক গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ডে লেনদেন করতে পারেন না। তবে এই ধরণের ছোট দোকান থেকে শুরু করে সুপারশপ, রেস্টুরেন্টসহ বিভিন্ন স্থানে রয়েছে বিকাশ-এর কিউআর, যার মাধ্যমে নিরাপদে ক্যাশলেস লেনদেন করতে পারছেন বিকাশ ৭ কোটি ৫০ লাখ গ্রাহক। এই গ্রাহকরা এখন আরো সহজে তাদের ভিসা ডেবিট অথবা ক্রেডিট কার্ড বিকাশ অ্যাপে সংযুক্ত করে ডিজিটাল লেনদেনের অভিজ্ঞতাকে করে তুলতে পারেন আরো সহজ ও স্বাচ্ছন্দ্যময়। একই সঙ্গে ছোটো মার্চেন্টরাও ব্যয়সাপেক্ষ পিওএস মেশিন না বসিয়ে বিকাশের কিউআর-এর মাধ্যমে গ্রহণ করতে পারেন ভিসা কার্ডের পেমেন্ট।

এমনই এক মুদি দোকানী ঢাকার পশ্চিম রামপুরা এলাকার আব্দুল মান্নান। তার দোকানে কার্ড পেমেন্টের সুযোগ না থাকলেও আছে বিকাশ-এর কিউআর। তিনি বলেন, ‘কেনাকাটা শেষে অনেকেই কার্ডে পেমেন্ট দিতে চান, কিন্তু মেশিন (পিওএস) না থাকায় নিতে পারি না। তবে এখন বিকাশ অ্যাপের মাধ্যমে কার্ড পেমেন্টের ব্যবস্থা থাকায় এই কাস্টমারদের বলতে পারবো যে চাইলে তারা বিকাশের মাধ্যমেও কার্ড পেমেন্ট করতে পারেন।’

ভিসা কার্ড দিয়ে সরাসরি বিকাশ পেমেন্ট করার প্রক্রিয়া:

বিকাশ অ্যাপে লগইন করে পেমেন্ট অপশনে গিয়ে মার্চেন্ট নাম্বার টাইপ করে অথবা কিউআর স্ক্যান করে টাকার পরিমাণ উল্লেখ করতে হবে। এরপর বিকাশ অ্যাপে সেভ করা ভিসা কার্ড বাছাই করে ব্যাংক থেকে এসএমএস অথবা ই-মেইলে আসা ওটিপি দিয়ে পেমেন্ট করতে হবে। যদি গ্রাহকের বিকাশ অ্যাকাউন্টে একাধিক কার্ড সেভ করা থাকে, তবে গ্রাহক একটি কার্ডকে ডিফল্ট হিসেবে বেছে নিতে পারবেন। বিকাশ-এ অ্যাড মানি অথবা পেমেন্ট করার সময় এই কার্ডটি সবসময় সামনে দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী গ্রাহক ডিফল্ট কার্ড পরিবর্তনও করতে পারবেন।

Reneta

আর বিকাশ অ্যাপে যদি কার্ড সেভ করা না থাকে তবে পেমেন্টের সময় ভিসা কার্ড বাছাই করে কার্ড নাম্বার, কার্ডের মেয়াদ, কার্ড-হোল্ডারের নাম এবং কার্ডের পেছনে থাকা সিভিভি/সিভিসি/সিভিএন নাম্বার দিয়ে পরের ধাপে যেতে হবে। এরপর, ব্যাংক থেকে এসএমএস অথবা ই-মেইলে আসা ওটিপি দিয়ে পেমেন্ট সম্পন্ন করা যাবে। পরবর্তীতে মাত্র কয়েক ট্যাপে পেমেন্ট করার জন্য ‘ভবিষ্যত লেনদেনের জন্য কার্ডের তথ্য সেভ করুন’ বাটনটি ট্যাপ করে কার্ডটি সেভ করা যাবে।

বাংলাদেশের যেকোনো বাণিজ্যিক ব্যাংক কর্তৃক ইস্যুকৃত ভিসা ডেবিট অথবা ক্রেডিট কার্ড দিয়ে বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যাবে। বর্তমানে বিকাশের নেটওয়ার্কে যুক্ত রয়েছে ৪৫টি বাণিজ্যিক ব্যাংক। এ সম্পর্কিত বিস্তারিত তথ্য জানা যাবে এই ওয়েব ঠিকানায়- https://www.bkash.com/products-services/payment/payment-through-visa-card.

আর বিকাশ অ্যাপে ভিসা কার্ড থেকে সরাসরি পেমেন্টের অপশনটি দেখা না গেলে, অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে গুগল প্লে অথবা আইফোনের ক্ষেত্রে অ্যাপ স্টোর থেকে বিকাশ অ্যাপটি আপডেট করে নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল পেমেন্টপেমেন্ট নেয়ার পয়েন্ট অব সেলসবিকাশ অ্যাপভিসা কার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে বায়ুচাপের প্রভাব, চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত

জুলাই ২৯, ২০২৬

যেভাবে সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার

জুলাই ২৯, ২০২৬
রাজনীতির ছত্রছায়ায় বিস্তার; ৩২ মামলার আসামি অবশেষে র‍্যাবের জালে

পাতি মাস্তান থেকে শীর্ষ সন্ত্রাসী: কে এই লেদু হাসান?

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ায় টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারি পরোয়ানা জারি

জুলাই ২৯, ২০২৬

পাকিস্তানে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, হারিয়েছে স্বর্ণ

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT