চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শনিবার সকালে ‘পায়ের তলায় মাটি নাই’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৮ অপরাহ্ণ ৩০, জুন ২০২৩
বিনোদন
A A

চ্যানেল আই ৮ দিনব্যাপী বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে প্রতিবারের মতো এবারও রয়েছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! এরমধ্যে অন্যতম দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসিত মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’।

তারকাবহুল এই সিনেমাটি দর্শক ঈদের তৃতীয় দিন অর্থাৎ শনিবার সকাল ১০টা ১৫ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।

বক্স অফিস নিবেদিত এবং গল্প রাজ্য ফিল্মস-এর প্রযোজনায় নির্মিত হয়েছে ‘পায়ের তলায় মাটি নাই’। ছবিটি নির্মাণে সহযোগিতায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও বাতায়ন প্রোডাকশন্স। নির্বাহী প্রযোজক মীর মোকাররম হোসেন এবং সহ-প্রযোজক হিসেবে আছেন ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ও বাতায়ন প্রোডাকশন্স- এর তাহরিমা খান।

চলচ্চিত্র নির্মাতা আবু শাহেদ ইমনের প্রযোজনায় ‘পায়ের তলায় মাটি নাই’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনোয়ার, প্রিয়াম অর্চি প্রমুখ।

জলবায়ু পরিবর্তনের ফলে একজন ব্যক্তি মানুষের জীবনে যে প্রভাব পড়তে পারে সেই টানাপড়েনের গল্প উঠে এসেছে ‘পায়ের তলায় মাটি নাই’ ছবিতে। বিশ্বের বিভিন্ন উৎসবে ছবিটি প্রদর্শিত হয়ে সুনাম কুড়িয়েছে।

বুসান (কোরিয়া), ইন্ডিয়ার ব্যাঙ্গালুরু, পুনেসহ শ্রীলঙ্কা, জাপান, নেপাল, অস্ট্রিয়া, লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়া মিলিয়ে বিশ্বের এক ডজনের বেশি চলচ্চিত্র উৎসবে ‘পায়ের তলায় মাটি নাই’ প্রদর্শিত হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপান্বিতা মার্টিনপায়ের তলায় মাটি নাইপ্রিয়াম অর্চিমোস্তফা মনোয়ারলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT