চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, চট্টগ্রাম, জনপদ
A A

চট্টগ্রামের পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে প্রত্যাহার করেছে জেলা পুলিশ।

বুধবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে তাকে দায়িত্ব থেকে সরিয়ে ডিআইজি রেঞ্জ অফিসে বদলি করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার জামশেদ আলম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) আন্দোলনের মুখে তাকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে।

এর আগে বুধবার বেলা ১১টা থেকে পটিয়া থানার ওসির অপসারণ ও শাস্তির দাবিতে টানা ৮ ঘণ্টা ধরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার ইন্দ্রপুল সংলগ্ন সড়ক অবরোধ করে রাখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

এতে ওই সড়কের দুই পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজট, ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী।

পরে সেনাবাহিনীর সদস্যসহ উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে মহাসড়ক অবরোধ প্রত্যাহারের ঘোষণার দেন বিক্ষোভকারীরা।

Reneta

একই দাবিতে জাতীয় নাগরিক পার্টির বিক্ষুব্ধ নেতাকর্মীরা চট্টগ্রাম নগরের জাকির হোসেন সড়কে ডিআইজি কার্যালয়ের সামনে ৩ ঘণ্টা অবস্থান নেন।

এনসিপি নেতাদের অভিযোগ, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক স্থানীয় নেতাকে স্থানীয় জনতা আটক করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করলেও তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ।

তার নামে মামলা না থাকায় পুলিশ শুরুতে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হন তাকে আটককারীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরওসি প্রত্যাহারচট্টগ্রামপটিয়া থানা
শেয়ারTweetPin

সর্বশেষ

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণে জন্ম নেয়া শিশুর দায়িত্ব জেলা প্রশাসনের: ধর্ষককে দেয়া হয়েছে মৃত্যুদণ্ড

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT