জনপদ

ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ, বিচার দাবি স্বজনদের

ঢাকার একটি হাসপাতালের বহিরাগত দৃশ্য, হাসপাতালের নাম দেখা যাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার একটি হাসপাতালের বহিরাগত দৃশ্য, যেখানে হাসপাতালের নাম দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফেনীর মিশন হাসপাতালে ভুল চিকিৎসায় পারুল বেগম (৪০) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ করেছে স্বজনরা। এই মৃত্যুর জন্য সুষ্ঠু বিচার দাবি করেন তারা।

শনিবার (১৫ জুলাই) বিকেলে ফেনী পৌরসভার সহদেবপুর এলাকার জয়নাল আবদীনের স্ত্রী পারুল বেগম (৪০) কে চিকিৎসার জন্য ফেনী মিশন হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির পর স্বজনদের রক্ত পরীক্ষা করার জন্য দেয়া হয়। এরপর রোগীকে ইনজেকশন পুশ করালে নাকে মুখে দিয়ে রক্ত বের হয়। তখন হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর স্বজনদের অন্যত্র সরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন। স্বজনরা অপেক্ষা করা অবস্থায় রোগী মারা যায়। রোগীর স্বজনরা উত্তেজিত হলে হাসপাতালের স্টাফদের মারধর করেন।

রোগীর স্বজনরা বলেন, দাঁতের চিকিৎসার জন্য রোগী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক স্যালাইন ও ইনজেকশন লাগানের পর নাকে মুখে দিয়ে রক্ত গিয়ে রোগী মারা যায়। আমরা এর সুষ্ঠ বিচার চাই।

ফেনী মিশন হাসপাতালের নির্বাহী পরিচালক সাহাব উদ্দিন বলেন, রোগীর লান্স ক্যান্সার ছড়াতে ছড়াতে ব্রেইনে চলে গিয়েছিল। রোগীর অবস্থা খারাপ থাকায় অন্যত্র সরকারি হাসপাতালে ভর্তি করাতে বলা হয়। কিন্তু তারা না নিয়ে যাওয়ার রোগী মারা যায়। রোগীর স্বজনরা হাসপাতালের স্টাফদের মারধর করেছে।

ফেনী মিশন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো: শাহজালাল খান বলেন, রোগী ভর্তির পর ক্যান্সার কনসালটেন্ট ডা: গালিব মোহাম্মদ আহসান উল্যাহ চিকিৎসা সেবা দিয়ে আসছেন। রোগীর অবস্থা খারাপ থাকায় আমরা ভর্তি করাতে চাইনি। রোগীর স্বজনদের অন্যত্র নিয়ে যাওয়ার জন্য বলা হলেও তারা নেয়নি। রোগী মারা গেলে স্বজনরা হাসপাতালের স্টাফদের মারধর করেছে।

বিষয়:ভুল চিকিৎসায় রোগী মৃত্যু

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…