চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাঠান’ এ মগ্ন হল মালিকরা, শঙ্কায় ‘ওরা ৭ জন’র নির্মাতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৭ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A

আগামী (শুক্রবার) ৩ মার্চ মুক্তি পেতে যাচ্ছে খিজির হায়াত খান পরিচালিত মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবি ‘ওরা ৭ জন’। শোনা যাচ্ছে, একইদিনে দেশে মুক্তি পেতে পারে শাহরুখ খান অভিনীত হিন্দি ছবি ‘পাঠান’! আর এ কারণেই হল বুকিং পেতে মারাত্মক বেগ পেতে হচ্ছে ‘ওরা ৭ জন’ নির্মাতাকে!

মুক্তির শেষ সময়ে এসে হল না পাওয়ায় রীতিমত অকূল পাথারে নির্মাতা খিজির হায়াত। মুঠোফোনে চ্যানেল আই অনলাইনকে তিনি এমনটাই জানিয়েছেন।

স্বাধীনতার মাস মার্চে যেন হিন্দি ছবি মুক্তি না পায় সেজন্য এরইমধ্যে বাধ্য হয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘খোলা বার্তা’ শেয়ার করেছেন খিজির হায়াত খান।

যেখানে নির্মাতা অনুরোধ করেছেন, স্বাধীনতার মাসে যেনো বাংলাদেশে হিন্দি ছবি মুক্তি আটকাতে ব্যবস্থা নেয়া হয়। খিজির হায়াত খান বলেন, সিনেমা হল বাঁচলে বাংলা চলচ্চিত্র বাঁচবে এই দাবিটি ভ্রান্ত ও উদ্দেশ্য প্রণোদিত। আগাম বার্তা ছাড়াই পাঠান মুক্তি দিলে হল বাঁচবে না, দেশের কোনো ফায়দা হবে না।

ভিডিওতে তিনি আরও বলেন, কিছু অসাধু ব্যবসায়ী ও দেশ বিরোধী মানুষ অর্থ কামাতে পারবে। কিন্তু আমরা যারা বাংলা সিনেমা বানাচ্ছি তারা হেরে যাবো। দেশের সংস্কৃতি বড় ক্ষতি যেন না হয় এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন খিজির হায়াত খান।

এদিকে ‘পাঠান’ এর কারণে হল পাচ্ছেন না জানিয়ে চ্যানেল আই অনলাইনকে রবিবার দুপুরে খিজির বলেন, ৩ মার্চ ‘পাঠান’ মুক্তির সম্ভাবনা, এজন্য ‘ওরা ৭ জন’ এর জন্য কোনো হল পাচ্ছি না। সিঙ্গেল স্ক্রিনগুলো পর্যন্ত বুক করে রাখা হচ্ছে ‘পাঠান’ এর জন্য। সিনেপ্লেক্সে শো পাবো না, সিঙ্গেল স্ক্রিনেও আমাদের ছবি দেখাতে পারবো না, তাহলে আমরা কী করবো?

Reneta

এদিকে ৩ মার্চ ‘পাঠান’ মুক্তির গ্রিন সিগন্যাল পেয়েছে হল মালিকরা। কোনো কোনো হলে ইতোমধ্যে ‘পাঠান’ এর প্রচারণাও শুরু হয়ে গেছে। তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন আমদানিকারকরা। তারা বলছেন, ‘পাঠান’ সেন্সর না পাওয়া পর্যন্ত আগাম কিছুই আর জানাবেন না তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওরা ৭ জনপাঠানমার্চলিড বিনোদনসিনেমাহল মালিক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইল ছবি

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা

মে ৮, ২০২৬

ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে হকারদের জন্য নীতিমালা জারি

মে ৮, ২০২৬

ঈদুল আজহায় ৭ দিনের ছুটি

মে ৮, ২০২৬

মহান মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গান হয়ে উঠেছিল প্রেরণার বিশেষ উৎস: প্রধানমন্ত্রী

মে ৭, ২০২৬

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা সংস্কারে নতুন দিকনির্দেশনা ইউনিসেফের

মে ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT