বিনোদন

‘বাহুবলী ২’কে পেছনে ফেলে সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবি ‘পাঠান’

বাহুবলী ২ ও পাঠানের পোস্টার, দুই হিন্দি সিনেমার জনপ্রিয় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুইটি সিনেমার পোস্টার, বাম দিকে বাহুবলী ২, ডান দিকে পাঠান, দুইটি হিন্দি সিনেমার জনপ্রিয় ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

বলিউডের পুরানো গৌরব ফেরালেন শাহরুখ। মুক্তির ৩৯ তম দিনেও ভালো ব্যবসা করছে ‘পাঠান’। ভারতে এই ছবি ৫৩৪ কোটি রুপির ব্যবসা করেছে। ‘বাহুবলী ২’-কে পেছনে ফেলে ‘পাঠান’ এখন ভারতে সর্বকালের সবচেয়ে বেশি ব্যবসা করা হিন্দি ছবি।

২০১৭ সালে আমির খানের ‘দঙ্গল’-কে পেছনে ফেলে প্রভাস ও রানা ডাজ্ঞুবতির ‘বাহুবলী টু’ ৫১০.৯৯ কোটি রূপি আয় করে সর্বকালের সবচেয়ে বেশি আয় করা হিন্দি ছবির রেকর্ড গড়ে গড়েছিল। ‘দঙ্গল’ আয় করেছিল ৩৮৭.৩৮ কোটি রূপি।

শনিবার পর্যন্ত বিশ্বব্যাপী ‘পাঠান’ আয় করেছে ১০৩৩ কোটি রূপি। মুক্তির ষষ্ঠ সপ্তাহে এসেও ‘পাঠান’ ঝড় যেন থামছেই না।

৪ বছর পর বড় পর্দায় ফিরেছেন শাহরুখ খান। বক্স অফিস কাঁপিয়ে একের পর এক রেকর্ড গড়ছে ‘পাঠান’।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ ২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে। সিনেমায় শাহরুখ ও দীপিকা ছাড়াও অভিনয় করেছেন জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা প্রমুখ। ক্যামিও চরিত্রে রয়েছেন সালমান খান।

বিষয়:পাঠান বাহুবলী ২ শাহরুখ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…