বাংলাদেশ

শিবলী রুবাইয়াতসহ ৯ জনের পাসপোর্ট বাতিল

শিবলী রুবাইয়াতের ছবি, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা, শিবলী রুবাইয়াতের ছবি, পাসপোর্ট বাতিলের সংবাদ সংক্রান্ত ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামসহ প্রতিষ্ঠানের সাথে জড়িত সাবেক এবং বর্তমানে কর্মরত ৯ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার।

বুধবার (২৯ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

কর্মকর্তা জানান, ১৫ থেকে ২০ দিন আগে তাদের পাসপোর্ট বাতিল করা হয়। একইসাথে তারা যাতে দেশত্যাগ করতে না পারেন, সেজন্য ইমিগ্রেশনে ব্লক করে দেয়া হয়েছে।

অন্য আট জন হলেন বিএসইসির সাবেক কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাহবুবুল আলম, সাইফুর রহমান ও রেজাউল করিম, পরিচালক শেখ মাহবুব উর রহমান ও মোহাম্মদ মাহমুদুল হক, অতিরিক্ত পরিচালক এস কে মো. লুৎফুল কবির এবং যুগ্ম পরিচালক মো. রশীদুল আলম।

এই ৯ জনের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, বিএসইসিতে থাকাকালীন তারা শেয়ার বাজারে লুটপাটে সহায়তা এবং অবৈধ সম্পদ অর্জন করেছেন।

বিষয়:পাসপোর্ট বাতিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…