বাংলাদেশ

স্বস্তি ফিরেছে যাত্রীদের, মেট্রোরেল চলাচল স্বাভাবিক

সবুজ বনভূমির মধ্য দিয়ে চলন্ত রেলওয়ে ট্রেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সবুজ বনভূমির মধ্যে দিয়ে চলন্ত আধুনিক রেলওয়ে ট্রেনের ছবি, যা বাংলাদেশের রেল যোগাযোগের উন্নয়ন নির্দেশ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর মেট্রোরেল চলাচল আজ সকাল থেকে সম্পূর্ণ স্বাভাবিক। যান্ত্রিক ত্রুটির কারণে বুধবার রাতে আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত অংশে ট্রেন চলাচল বন্ধ রাখা হলেও এখন উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সার্বিকভাবে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।

আজ ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত রেল চলাচল স্বাভাবিক। ফার্মগেট এলাকায় যেখানে কয়েকদিন আগে দুর্ঘটনা ঘটে, সেখানে সামান্য কম্পন অনুভূত হওয়ায় নিরাপত্তার স্বার্থে বুধবার রাতে ওই অংশে সাময়িকভাবে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল।

এর আগে, গত রোববার দুপুরে ফার্মগেট স্টেশনের পশ্চিম পাশে উড়ালপথ ও পিলারের সংযোগস্থলে থাকা একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে যায়। এতে আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পরে বিকেল ৩টার দিকে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলাচল পুনরায় শুরু হয় এবং সন্ধ্যা সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে শাহবাগ পর্যন্ত ট্রেন চালু করা হয়। বিয়ারিং প্যাড পুনঃস্থাপনের পর সোমবার সকাল ১১টার দিকে পুরো পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে সতর্কতার অংশ হিসেবে ফার্মগেট দুর্ঘটনাস্থলে এখনও ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। ডিএমটিসিএল জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করতে ওই স্থানে ট্রেনের গতি সীমিত রাখা হয়েছে।

বিষয়:মেট্রোরেল রাজধানী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…