আন্তর্জাতিক

সাউথ কোরিয়ায় যাত্রীবাহী উড়োজাহাজে আগুন

সাউথ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ কোরিয়ায় একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়েছে, উদ্ধার কাজ চলছে, অগ্নিনির্বাপণ কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাউথ কোরিয়ার বুসানের বিমানবন্দরে এয়ার বুসানের একটি উড়োজাহাজে আকস্মিকভাবে আগুন ধরে যায়।

আজ (২৯ জানুয়ারি) বুধবার প্রকাশিত একটি প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার সাথে সাথেই সকল যাত্রী ও ক্রুদের সরিয়ে নেয়া হয়েছে।

স্থানীয় দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, বিমানটি গিমহাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হংকং যাওয়ার কথা ছিল। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ আগে উড়োজাহাজটির লেজে আকস্মিকভাবে আগুন ধরে যায়।

এদিকে বুসান দমকল বিভাগ জানিয়েছে, ১৬৯ জন যাত্রী ৭ জন ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। তবে এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

স্থানীয় মিডিয়াতে সম্প্রচারিত অগ্নিকাণ্ডের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো বিমানটিকে ঘিরে রেখেছে এবং বিমান থেকে ধোঁয়া বের হচ্ছে।

তবে কীভাবে বিমানটিতে আগুন লেগেছে সেসম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

বিষয়:আগুন উড়োজাহাজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…