শিক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৭৮.৬৪

সংবাদ সম্মেলনে উপস্থিত বিভিন্ন ব্যক্তির ছবি, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তথ্য উপস্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি উপস্থিত, ডিজিটাল স্ক্রিনে তথ্য প্রদর্শন।. Channel i News – চ্যানেল আই নিউজ

২০২৩ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। আর শুধুমাত্র এইচএসসিতে পাসের হার ৭৫ দশমিক ৯০ শতাংশ।

রোববার ২৬ নভেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর হাতে ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যান।

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষাসচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রাপ্ত ফলাফলে ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, বরিশাল বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫ শতাংশ। এছাড়াও চট্টগ্রামে পাসের হার ৭৩ দশমিক ৮১ শতাংশ, কুমিল্লা বোর্ডে পাসের হার ৭৫ দশমিক ৩৪ শতাংশ, রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৪৫ শতাংশ এবং মাদ্রাসা শিক্ষাবোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ।

বিষয়:এইচএসসি ২০২৩ এইচএসসি ও সমমানের পরীক্ষা এইচএসসির ফলাফল ২০২৩

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…