চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব বোর্ডে কমেছে পাসের হার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৪ অপরাহ্ণ ২৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষার্থীরা পাসের হার কমে যাওয়ার প্রতিবাদে র‌্যালি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ, যা গত বছরের তুলনায় ৭ দশমিক ৩১ শতাংশ কম। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে এ বছর দেশের সবকটি শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে।

রোববার ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর হাতে ফলাফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এরপর আনুষ্ঠানিক বক্তব্য শেষে বেলা ১১টার দিকে গণভবন থেকে ফলাফল অনলাইনে প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দু’হাজার ৬৫৮টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৮৮ হাজার ৮৮৭ জন এবং ছাত্রীর সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ৪৫৫ জন। উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা ২০২৩ এ গড় পাসের হার ৭৮ দশমিক ৬৪। গতবার এই হার ছিল ৮৫ দশমিক ৯৫।

Banglabid

এছাড়া এবার কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও। এ বছর ৯২ হাজার ৩৬৫ জন জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ ৭৬ হাজার ২৮২ জন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ঢাকা বোর্ডে পাসের হার ৭৯ দশমিক ৪৪ শতাংশ, যা গত বছর ছিল ৮৭ দশমিক ৮৩ শতাংশ। বরিশাল বোর্ডে পাসের হার ৮০ দশমিক ৬৫ শতাংশ, যা গত বছর ছিল ৮৬ দশমিক ৯৫ শতাংশ। চট্টগ্রাম বোর্ডে ৭৩ দশমিক ৮১ শতাংশ, যা গত বছর ছিল ৮০ দশমিক ৫০ শতাংশ। কুমিল্লা বোর্ডে ৭৫ দশমিক ৩৪ শতাংশ, যা গত বছর ছিল ৯০ দশমিক ৭২ শতাংশ। দিনাজপুর বোর্ডে ৭০ দশমিক ৪৪ শতাংশ, যা গত বছর ছিল ৭৯ দশমিক ০৮ শতাংশ।

Reneta

এছাড়াও রাজশাহীতে ৭৮ দশমিক ৪৫ শতাংশ, যা গত বছর ছিল ৮১ দশমিক ৬০ শতাংশ। সিলেটে ৭১ দশমিক ৬২ শতাংশ, যা গত বছর ছিল ৮১ দশমিক ৪০ শতাংশ। ময়মনসিংহে ৬৩ দশমিক ৪৩ শতাংশ, যা গত বছর ছিল ৮০ দশমিক ৩২ শতাংশ ও যশোরে ৬৯ দশমিক ৮৮ শতাংশ, যা গত বছর ছিল ৮৩ দশমিক ৯৫ শতাংশ।

আর মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯০ দশমিক ৭৫ শতাংশ, যা গত বছর ছিল ৯২ দশমিক ৫৬ শতাংশ এবং কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার ৯১ দশমিক ২৫ শতাংশ, যা গত বছর ছিল ৯৪ দশমিক ৪১ শতাংশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচএসসি ২০২৩এইচএসসিতে কমেছে পাসের হারএইচএসসিতে সকল বোর্ডে পাসের হারএইচএসসির ফলাফল ২০২৩এইচএসসির ফলাফল কেমন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT