২০২৩ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল অনলাইনে প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আনুষ্ঠানিকভাবে ফল হস্তান্তর করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দিপু মনি। এরপর প্রতি বোর্ডের চেয়ারম্যান আলাদাভাবে নিজ নিজ বোর্ডের ফল প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন।
যারা ভালো ফল করেছে তাদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে যারা ভালো করেনি তাদের হতাশ না হয়ে আন্তরিকতার সাথে চেষ্টার আহ্বান জানিয়েছেন তিনি।
শিক্ষাখাতের উন্নয়নে প্রধানমন্ত্রী তার সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।








