বাংলাদেশ

ওমেন গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন পারভীন মাহমুদ এফসিএ

পারভীন মাহমুদ ও অন্যান্য বিজয়ীদের ওমেন গ্লোবাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওমেন গ্লোবাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারভীন মাহমুদসহ অন্যান্য বিজয়ীরা সম্মাননা গ্রহণ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আঞ্চলিক এবং বৈশ্বিক অর্থনীতিতে অনন্য অবদানের জন্য ‘লিডারশিপ ইন ফাইন্যান্স এন্ড এক্যাউন্টিং’ ক্যাটাগরীতে ‘টপ-ফিফটি’ ওমেন গ্লোবাল অ্যাওয়ার্ডস – ২০২৩ পেলেন একমাত্র বাংলাদেশী নারী পারভীন মাহমুদ এফসিএ।

গত ১৭ জুন শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় হোটেল সাংগ্রি-লা-তে এক অনুষ্ঠানে শ্রীলংকার প্রধানমন্ত্রী দীনেশ গুণবর্ধনের উপস্থিতিতে ড. সুলোচনা সেগেরা এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে তিনি পুরস্কারটি গ্রহণ করেন।

ওমেন ইন ম্যানেজমেন্ট (ডব্লিউআইএম), ওমেন ইন ওয়ার্ক-এর সহযোগিতায় ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) এবং অস্ট্রেলিয়া সরকারের অংশীদারিত্ত্বে ৩৩টি দেশ থেকে ৫০০টি মনোনয়নের মধ্যে পারভীন মাহমুদকে লিডারশিপ ইন ফাইন্যান্স এন্ড এক্যাউন্টিং” ক্যাটাগরীতে পুরস্কারের জন্য নির্বাচন করা হয়।

কর্মসংস্থান ও পেশাদারীত্বে দক্ষতায় বৈশ্বিক অর্থনীতিতে অন্যন্য অবদানের জন্য নারী নেত্রীদেরকে এই পুরস্কার প্রদান করা হয়। এটি আর্ন্তজাতিক প্লাটফর্মে পেশাজীবী নারীদের জন্য অত্যন্ত সম্মানজনক পুরষ্কার।

উল্লেখ্য পারভীন মাহমুদ এফসিএ দি ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) এর প্রথম নারী প্রেসিডেন্ট, সাউথ এশিয়ান ফেডারেশন অব একাউন্ট্যান্টস (সাফা) এর প্রথম বোর্ড মেম্বার এবং সাফা অন্তর্ভুক্ত হিসাববিদদের সংগঠনের মধ্যে প্রথম নারী প্রেসিডেন্ট এবং ইউসেপ বাংলাদেশ, মাইডাস, এসিড সার্ভাইভারস ফাইন্ডেশন, শাশা ডেনিম লিমিটেড এর চেয়ারপার্সনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নারীর আর্থ সামাজিক উন্নয়নে বেগম রোকেয়া পদক (মরণোত্তর) প্রাপ্ত ঘাসফুলের প্রতিষ্ঠাতা সাবেক শামসুন্নাহার রহমান পরাণের কন্যা পারভীন মাহমুদ।

 

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…