আন্তর্জাতিক

পাকিস্তানে স্থিতিশীলতা ফেরাতে একমত শাহবাজ ও বিলাওয়ালের দল

শাহবাজ ও বিলাওয়াল পাকিস্তানে স্থিতিশীলতা নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে স্থিতিশীলতা ফেরাতে পাকিস্তানের শীর্ষ নেতাদের বৈঠক।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানে জাতীয় নির্বাচনের ফল ঘোষণার পর প্রথমবার আনুষ্ঠানিক বৈঠক করেছে শাহবাজ শরীফের দল পিএমএল-এন এবং বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি।

পিএমএল-এন প্রেসিডেন্ট শাহবাজ শরিফ রোববার (১১ ফেব্রুয়ারি) একটি প্রতিনিধি দল নিয়ে লাহোরে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বাসভবনে যান। পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একমত হয়েছে দুই দলই।

এসময় পিএমএল-এন যৌথ সরকার গঠনে পিপিপি’র সহযোগিতা চেয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে আলোচনার পর সিদ্ধান্ত জানাবে পিপিপি।

এর আগে, পিপিপি প্রধানমন্ত্রী পদে বিলাওয়ালকে চাইলেও পিএমএল-এনের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানানো হয়নি।

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করেছে ইমরান খানের দল পিটিআই। এ পরেই রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

বিষয়:ইমরান খান পাকিস্তানে জাতীয় নির্বাচন শাহবাজ শরিফ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…