বিনোদন

বাবা হারালেন পার্থ বড়ুয়া

বাবা হারালেন পার্থ বড়ুয়া

জনপ্রিয় মিউজিশিয়ান ও অভিনেতা পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া (৯০) আর নেই। মঙ্গলবার (২ এপ্রিল) রাজধানীর মগবাজারের নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। 

বাবার মৃত্যুর খবর চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন পার্থ বড়ুয়া।

সোলস ব্যান্ডের অন্যতম এই সদস্য জানান, মঙ্গলবার দুপুরে বার্ধক্যজনিত রোগে তার বাবা বিমল কান্তি বড়ুয়া মারা গেছেন।

বুধবার দুপুরে ঢাকার সবুজবাগের বৌদ্ধমন্দির তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানে অনিত্য সভা অনুষ্ঠিত হবে।

এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ইছামতীতে শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা আছে।

পার্থ বড়ুয়ার বাবা বিমল কান্তি বড়ুয়া চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এস্টেট অফিসার ছিলেন। তিনি বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের একজন।

বিষয়:পার্থ বড়ুয়া বাবা মৃত্যু সোলস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…