এবারের বিশ্বকাপ শুরুর আগে কেউ হয়তো ভাবতেও পারেনি একের পর এক চমক দেখাবে যুক্তরাষ্ট্র । দর্শকদের নতুন চমক দিয়ে এবার দুইবারের বিশ্বচ্যাম্পিয়ান পাকিস্তানকে হারিয়ে দিয়েছে দেশটি। যুক্তরাষ্ট্রের চাইতে শক্তি আর সামর্থ্যের দিক দিয়ে বেশ এগিয়ে পাকিস্তান। তবে গতকাল ডালাসে মাঠের পারফরম্যান্সে সব কিছুই উল্টো হয়েছে।





