চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদে ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ১০, জুন ২০২৪
বাংলাদেশ
A A
বাংলাদেশ সংসদ ভবন, ঢাকায় অবস্থিত, আধুনিক স্থাপত্যশৈলীর নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় সংসদে ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থ বছরে সংযুক্ত তহবিল থেকে মঞ্জুরীকৃত অর্থের অনধিক ৩০ হাজার ৬৪৩ কোটি ৫১ লাখ ৬৭ হাজার টাকা প্রদান ও ব্যয়ের অনুমোদন দিয়ে ২০২৩-২৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়েছে।

আজ সোমবার ১০ জুন, নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৪ পাসের মধ্য দিয়ে এ বাজেট পাস করা হয়। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিলটি উত্থাপন করে পাসের প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে সংসদে পাস হয়।

চলতি অর্থ বছরে মূল বাজেট ছিল ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। আর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যয় হ্রাস-বৃদ্ধি পেয়ে চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটের আকার দাঁড়ায় ৭ লাখ ১৪ হাজার ৪১৮ কোটি টাকা।

বিল পাসের আগে বিধান অনুযায়ী, ২০টি মঞ্জুরী দাবি সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ সংসদে উত্থাপন করলে পৃথক পৃথকভাবে পাস করা হয়। এসব দাবির ওপর বিরোধীদলের ৪ জন সদস্যের আনীত ৬৬টি ছাঁটাই প্রস্তাবের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ২ টি দাবির ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিরোধী দলের চিফ হুইপ মো. মুজিবুল হক, স্বতন্ত্র সদস্য পংকজ নাথ ও হামিদুল হক খন্দকার।

সম্পূরক বাজেটে সর্বোচ্চ ৮ হাজার ১৫৭ কোটি ৭৫ লাখ ৭৮ হাজার টাকা রয়েছে কৃষি মন্ত্রণালয় খাতে, দ্বিতীয় সর্বোচ্চ ৪ হাজার ৩৬০ কোটি ১১ লাখ ১৯ হাজার টাকা পানি সম্পদ মন্ত্রণালয় খাতে। তৃতীয় সর্বোচ্চ ২ হাজার ১৩৮ কোটি ১২ লাখ ৮২ হাজার টাকা রয়েছে স্থানীয় সরকার বিভাগ খাতে। আর চতুর্থ সর্বোচ্চ পরিকল্পনা মন্ত্রণালয় খাতে ১ হাজার ২৪৯ কোটি ৩৩ লাখ ৬৮ হাজার টাকা, পঞ্চম সর্বোচ্চ ৫৯২ কোটি ৪৯ লাখ ৫৬ হাজার টাকা জনপ্রশাসন মন্ত্রণালয় খাতে রয়েছে।

এছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ খাতে ৪৯৫ কোটি ৫২ লাখ ২৯ হাজার টাকা, পরিবেশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় খাতে ৪৭০ কোটি ৯১ লাখ ১০ হাজার টাকা, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় খাতে ৪৩১ কোটি ৭৫ লাখ ৫৮ হাজার টাকা, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ খাতে ১৫২ কোটি ৬৯ লাখ ৪০ হাজার টাকা, ধর্ম মন্ত্রণালয় খাতে ৬১ কোটি ৮১ লাখ ৮৫ হাজার টাকা, জ্বালানী ও খনিজ সম্পদ বিভাগ খাতে ১৪৮ কোটি ৭৬ লাখ ৪৯ হাজার টাকা, নির্বাচন কমিশন খাতে ৩১৮ কোটি ৪৬ লাখ টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ খাতে ১৪ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন খাতে ১৪ কোটি ১৬ লাখ টাকা, ডাক ও টেলিযোগাযোগ খাতে ২৪৮ কোটি ৩ লাখ ২২ হাজার টাকা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় খাতে ২১৩ কোটি ৪৮ লাখ ৬৬ হাজার টাকা, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় খাতে ১৭ কোটি ৫২ লাখ ৩৫ হাজার টাকা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় খাতে ২৬ কোটি ৪৬ লাখ ৯২ হাজার, সংস্কৃতি মন্ত্রণালয় খাতে ৬৫ কোটি ৩১ লাখ ৫৬ হাজার টাকা ব্যয়ের অনুমোদন দেয়া হয়েছে।

এর আগে সম্পূরক বাজেটের ওপর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংক্ষিপ্তাকারে সমাপনী বক্তৃতা করার পর সম্পূরক বাজেট পাসের প্রক্রিয়া শুরু হয়। পৃথক পৃথকভাবে মঞ্জুরি দাবি পাসের পর নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল, ২০২৪ পাসের মধ্য দিয়ে ২০২৩-২৪ অর্থ বছরের সম্পূরক বাজেট পাস করা হয়।

ট্যাগ: বাজেটসম্পূরক বাজেটসংসদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এভারেস্ট ও লোৎসে বিজয়ী বাবর আলী

পরবর্তী

মেধা অন্বেষণের মাধ্যমে দীপনের ছবিতে অভিনয়শিল্পী নির্বাচন

পরবর্তী
দীপনের ছবিতে অভিনয়শিল্পী নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মেধা অন্বেষণের মাধ্যমে দীপনের ছবিতে অভিনয়শিল্পী নির্বাচন

প্রধানমন্ত্রী মোদির দিল্লি সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT