স্বাস্থ্য

ক্যান্সার প্রতিরোধে সংসদে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের দাবি

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস

পিঁপড়ার মতো রঙিন পিঁপড়া, সচেতনতা বার্তা বোঝায়. Channel i News - চ্যানেল আই নিউজ

পিঁপড়ার মতো রঙিন পিঁপড়া, সচেতনতা ও সমর্থনের প্রতীক হিসেবে ব্যবহৃত।. Channel i News – চ্যানেল আই নিউজ

৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস। দেশে ক্যান্সারের প্রকোপ মোকাবেলায় আসন্ন সংসদের প্রথম অধিবেশনে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি পাস করার আহ্বান জানিয়েছে তামাকবিরোধী গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রজ্ঞা এ দাবি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বব্যাপী অসংক্রামক রোগে মৃত্যুর প্রধান দুইটি কারণের একটি ক্যান্সার। বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫ সালের গবেষণা অনুযায়ী, বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত প্রায় অর্ধেক (৪৬%) রোগীর মধ্যে তামাক ব্যবহারের সম্পৃক্ততা পাওয়া গেছে।

গ্লোবাল ক্যান্সার অবজারভেটরি-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে ২০২২ সালে ক্যান্সারে ১ লাখ ১৬ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে ক্যান্সারে আক্রান্ত হয়েছে ১ লাখ ৬৭ হাজার ২৫৬ জন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, তামাক ব্যবহার পরিহারের মাধ্যমে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ক্যান্সারে মৃত্যু প্রতিরোধ করা সম্ভব।

বিশ্ব ক্যান্সার দিবসের প্রতিক্রিয়ায় প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “তামাক ব্যবহারজনিত ক্যান্সার মোকাবেলায় আগামী সংসদের প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ পাসের কোন বিকল্প নেই।”

বিষয়:তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রগতির জন্য জ্ঞান প্রজ্ঞা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…