অন্যান্য খেলা

ব্রিটেনের দ্বিতীয় সোনার হাসি ছেলেদের ক্রস-কান্ট্রিতে

ব্রিটেনের দ্বিতীয় সোনার হাসি ছেলেদের ক্রস-কান্ট্রি প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের ক্রস-কান্ট্রি রেসে বিজয়ী খেলোয়াড়ের উল্লাস, দর্শকদের উপস্থিতি ও প্রতিযোগিতার দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে তৃতীয় দিনে গ্রেট ব্রিটেনকে প্রথম সোনা এনে দিয়েছেন রস ক্যান্টার, লরা কোলেট ও টম ম্যাকউয়েন। দলীয় পদকটির পর দ্বিতীয় সোনার মুখ দেখেছে দেশটি। ছেলেদের ক্রস-কান্ট্রিতে স্বর্ণপদক জিতেছেন থমাস পিডকক।

বাংলাদেশ সময় সন্ধ্যায় ছেলেদের ক্রস-কান্ট্রিতে স্বর্ণজয়ের পথে ১ ঘণ্টা ২৬ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়েছেন পিডকক। ব্রিটিশ তারকার মাত্র ৯ সেকেন্ড পেছনে থেকে স্বাগতিকদের চতুর্থ সোনা এনে দিতে পারেননি ভিক্টর কোরেটজকি।

১ ঘণ্টা ২৬ মিনিট ৩১ সেকেন্ড সময়ে রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফ্রান্সের কোরেটজকিকে। ১ ঘণ্টা ২৬ মিনিট ৩৩ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন সাউথ আফ্রিকার অ্যালান হ্যাথেরলি।

বিষয়:ক্রস-কান্ট্রি গ্রেট ব্রিটেন প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…