অন্যান্য খেলা

অলিম্পিকে খাবার নিয়ে সমালোচনা

অলিম্পিকের খাবার নিয়ে সমালোচনায় অংশগ্রহণকারী একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

অলিম্পিকের অনুষ্ঠানে একজন ব্যক্তি খাবার পরিবেশন করছেন, দর্শক ও সাংবাদিকরা দেখছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিক ঘিরে সমালোচনা যেন থামছেই না। উদ্বোধনী অনুষ্ঠানে সাউথ কোরিয়ার নাম ভুল করা, ভুল জাতীয় সংগীত বাজানো থেকে শুরু করে নদী দূষণের কারণে ইভেন্টের সময় পর্যন্ত পরিবর্তন করতে হয়েছে। এবার গেমস ভিলেজের খাবার নিয়ে অভিযোগ তুলেছেন অ্যাথলেটরা।

বাস্কেটবল খেলোয়াড়দের মতো আরও অনেক খেলোয়াড় আছেন যাদের প্রচুর খাবার গ্রহণ করতে হয়। তাদের অনেক প্রোটিন খেতে হয়। অ্যাথলেটদের অভিযোগ, খাবারের পরিমাণ ও মান নিয়ে। এমনকি তাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত প্রোটিন ও শর্করা জাতীয় খাবারের অভাব রয়েছে বলেও অভিযোগ উঠেছে।

হন্ডুরাসের সাঁতারু জুলিও হোরেগোকের কাছে ভিলেজের জীবন সম্পর্কে জানতে চাইলে বলেছেন, ‘এখানে একমাত্র সমস্যা হচ্ছে খাদ্য সংকট। এটা একটু আশ্চর্যজনক।’

সমালোচনার পর অবশ্য গেমস ভিলেজের খাবারের দিকে নজর দিচ্ছেন আয়োজক কর্তৃপক্ষ। পর্যাপ্ত খাবার সরবরাহ করতে বিকল্প ব্যবস্থা হিসেবে অলিম্পিক ভিলেজের বাইরে থেকে খেলোয়াড়দের জন্য খাবার আনা হচ্ছে। মাংস জাতীয় খাবারের জন্যও বিকল্প ব্যবস্থা নিয়েছে আয়োজকরা।

অলিম্পিক ভিলেজে ১৫ হাজার খেলোয়াড়কে প্রতিদিন খাবার সরবরাহ করা হচ্ছে। কিছু অ্যাথলেট আরও প্রোটিন সমৃদ্ধ খাবারের জন্য আবেদন করলে শুরুতে না পেলেও পরে সরবরাহ করছে আয়োজক কমিটি।

বিষয়:খাবার প্যারিস অলিম্পিক-২০২৪ ফ্রান্স সমালোচনা’

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…