অন্যান্য খেলা

শুটিংয়ের পর ডাইভিংয়েও স্বর্ণ জিতল চীন

বাংলাদেশের দুই ক্রীড়াবিদ প্যারা-অলিম্পিক্সে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি বাংলাদেশি ক্রীড়াবিদ প্যারা-অলিম্পিক্সে অংশগ্রহণের জন্য প্রস্তুত, হাসিমুখে প্রশিক্ষণ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্যারিস অলিম্পিকে প্রথম দুই ইভেন্টের দুটিটেই স্বর্ণ জিতেছে চীন। শুটিং ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগতের পর তারা সোনা জিতেছে মেয়েদের সিনক্রোনাইজড ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিংয়ে। অলিম্পিকের এই ইভেন্টে এ নিয়ে ষষ্টবার স্বর্ণ জিতল চীন।

প্যারিসে শনিবার শনিবার ৩ মিটার স্প্রিংবোর্ড ডাইভিং ইভেন্টে রুপা জিতেছে যুক্তরাষ্ট্র ও ব্রোঞ্জ গ্রেট ব্রিটেনের। রৌপ্যজয়ী যুক্তরাষ্ট্রের চেয়ে ২৩.০৪ পয়েন্ট বেশি ছিল চীনের স্বর্ণজয়ী ইয়ানি চ্যাং ও ওয়েইন চেনের জুটির। আধঘণ্টার ব্যবধানে দুই সোনা জয়ে লিডারবোর্ডে এখন সবার ওপরে চীনের নাম।

যুক্তরাষ্ট্রের হয়ে রৌপ্য পদক জিতেছে সারাহ বেকন এবং ক্যাসিডি কুক। প্যারিসে এটি তাদের প্রথম পদক। অন্যদিকে ১৯৬০ সালের পর অলিম্পিকের ডাইভিংয়ে মেয়েদের ইভেন্টে প্রথম কোনো পদক জিতল গ্রেট ব্রিটেন। ইয়াসমিন হার্পার এবং স্কারলেট জেনসেন জুটিতে ব্রোঞ্জ পদক ব্রিটেন।

বিষয়:চীন ডাইভিং প্যারিস অলিম্পিক-২০২৪ ব্রিটেন যুক্তরাষ্ট্র শুটিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…