আন্তর্জাতিক

চাকুরির শেষ দিনে প্যারাট্রুপারদের নেতৃত্ব দিয়ে দৃষ্টান্ত গড়লেন ভারতীয় লে. জেনারেল

ভারতীয় লে. জেনারেল নেতৃত্বে প্যারাট্রুপাররা শেষ দিন বিমানবন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্যারাট্রুপাররা শেষ দিন তাদের নেতৃত্বে বিমানবন্দরে দৃষ্টান্ত স্থাপন করেন, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতীয় সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র দিমরি চাকরি থেকে অবসর নেওয়ার একদিন আগে আগ্রায় আয়োজিত কমান্ড জাম্পে শত্রুজিৎ প্যারাট্রুপারদের নেতৃত্ব দিয়েছেন।

লেফটেন্যান্ট জেনারেল দিমরিসহ মোট ৭০ জন প্যারাট্রুপার ইভেন্টটিতে অংশ নেন। যার শিরোনাম ছিলো ‘মেন অ্যাপার্ট, এভরি ম্যান অ্যান এম্পারর’।

লেফটেন্যান্ট জেনারেল যোগেন্দ্র দিমরি ভারতীয় সেনাবাহিনীতে প্রায় ৪০ বছর বর্ণাঢ্য কর্মজীবন পার করেছেন। ২৮ ফেব্রুয়ারি তিনি অবসরে যাচ্ছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে: এই প্রথম কোনো সেনা কমান্ডার তার কর্মজীবনের শেষ দিনে প্যারাসুট জাম্প করেছেন। দিমরি’র এমন কাজ ভারতীয় সেনাবাহিনীর প্রতি তার প্রতিশ্রুতি এবং উৎসর্গের একটি প্রমাণ ছিলো- বলে সেনাবাহিনীর কর্মকর্তারা মন্তব্য করেছেন।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…