ভিডিও নিউজ

গাজায় শিশুদের বিরুদ্ধে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

আজ বিশ্ব শিশু দিবস। এর প্রাক্কালে সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, ৩ বছরের যুদ্ধের ভয়াবহ পরিণতি বয়ে বেড়াচ্ছে গাজার শিশুরা। বাস্তুচ্যুতি, পরিবারের সদস্যদের হারানো, অপর্যাপ্ত স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ এবং মানবিক সংকটে কঠিন জীবন কাটছে তাদের। সংস্থাটির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিশ্বজুড়ে শিশুদের বিরুদ্ধে সংঘটিত হামলা ও অধিকার লঙ্ঘনের প্রায় এক-তৃতীয়াংশই ঘটেছে ফিলিস্তিনি ভূখণ্ডে। এসব ঘটনার বেশির ভাগই হাসপাতাল ও স্কুলে হামলা এবং মানবিক সহায়তা থেকে শিশুদের বঞ্চিত করার। বিশেষ করে গাজার পরিস্থিতি ছিল সবচেয়ে সংকটাপন্ন। ২০ লাখ মানুষের বসবাসের এই ভূখণ্ডে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, অন্তত ২০ হাজার শিশু নিহত হয়েছে।

বিষয়:গাজায় শিশু বিশ্ব শিশু দিবস মানবাধিকার লঙ্ঘন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…