চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শবনমের ডাকে ঢাকায় ছুটে এলেন কলকাতার পরম!

১২ জুলাই বড়পর্দায় আসছে ‘আজব কারখানা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৮ অপরাহ্ণ ২৮, জুন ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশ ও ভারতের শিল্পীদের একত্রিত করে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ অপেক্ষার পর জুলাইয়ে বড়পর্দায় মুক্তি পেতে যাচ্ছে শবনম ফেরদৌসীর প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘আজব কারখানা’। মুক্তির আগে বৃহস্পতিবার (২৭ জুন) রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল সংবাদ সম্মেলন। জন্মদিন থাকা সত্বেও শবনমের ডাকে এদিন উপস্থিত হন কলকাতার নামি অভিনেতা পরমব্রত চ্যাটার্জী!

‘আজব কারখানা’র কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কলকাতার এই অভিনেতা। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জানালেন, জন্মদিনে এই প্রথম নিজের শহরের বাইরে দিন কাটাচ্ছেন! এসময় অভিনেতার জন্য কেকও কাটা হয়!

জন্মদিন সত্বেও ঢাকায় ছুটে আসার বিষয়ে পরম এদিন বলেন, জন্মদিনের (২৭ জুন) বাইরে আমার আর ডেট ফাঁকা পাচ্ছিলাম না। আবার এখানে (ঢাকা) আসাটাও জরুরি ‘আজব কারখানা’র জন্য। এই সিনেমাটি আমার অনেক কাছের এবং গুরুত্বপূর্ণ। তাই ভাবলাম, জন্মদিনটা যদি কলকাতার বাইরে কাটাতেই হয়, তবে ঢাকার চেয়ে বেটার কিছু হতে পারে না। কারণ এই শহরের সঙ্গে আমার অন্যরকমের একটা সুতো বাঁধা আছে। একটা টান রয়েছে। সেজন্যই জন্মদিনের তারিখটা কলকাতা থেকে বের করে নিয়েছি ঢাকার জন্য।

Banglabid

এদিন ‘আজব কারখানা’ মুক্তির ঘোষণা দেন নির্মাতা। শবনম জানান, আগামি ১২ জুলাই সিনেমাটি মুক্তি চূড়ান্ত করেছেন তারা।

২০১৬-২০১৭ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত ছবি ‘আজব কারখানা’। চলচ্চিত্রের কাহিনী আবর্তিত হয়েছে একজন রকস্টারের জীবনকে ঘিরে। রকস্টার রাজীব গ্রাম বাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে। চলচ্চিত্রটিতে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সেই সঙ্গে আছে রক ও ফিউশনের আয়োজন।

এই ছবির কেন্দ্রীয় চরিত্র কলকাতার পরমব্রত চ্যাটার্জী ছাড়াও অভিনয় করছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হেলিম বয়াতী, দিলু বয়াতী, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, মুনতাকা অর্পন, মাইমুনা মমো এবং মাহরিন মান্য। সিনেমাটি প্রযোজনা করেছেন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান।

Reneta

ছবিতে ৫টি মৌলিক গান রয়েছে এবং প্রথমবারের মতো বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি হেলাল হাফিজের ৪টি কবিতাকে গানে রূপান্তর করা হয়েছে। গানগুলোর সংগীতায়োজন করেছে ভাইকিং এবং গৌরব। ছবিটির সংগীত পরিচালনা করেছেন লাবিক কামাল গৌরব।

প্রায় ৪০টিরও অধিক প্রামাণ্যচিত্রের নির্মাতা শবনম ফেরদৌসীর ‘জন্মসাথী’ ২০১৬ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন ছাড়াও দেশ বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এবং একাধিক পুরস্কার অর্জন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়আজব কারখানাদোয়েলপরিচালকলিড বিনোদনশবনম ফেরদৌসীসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক বাইকে ১০০টির বেশি হর্ন

আগস্ট ১০, ২০২৬

তাসকিনের সফল বড়শি অভিযান, ক্যারি-জ্যাকের সাথে আড্ডা-মাছ শিকার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বহিষ্কৃত জামায়াত নেতা গাজী নজরুলের ৮ সপ্তাহের আগাম জামিন

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

আলোচনার টেবিলে বাংলাদেশ-ভারত সম্পর্ক

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT