চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্টের ক্রিকেটে ফেরা নিয়ে ‘ভয়ে’ ছিলেন পন্টিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ২৮, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় পড়ে ক্রিকেট থেকে দীর্ঘসময়ের জন্য ছিটকে গিয়েছিলেন। অল্পের জন্য প্রাণে বাঁচলেও আর কখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন কিনা, তা নিয়েও শঙ্কা ছিল। একসময় ক্র্যাচ ভর করে হেঁটেছেন। চিকিৎসকের পরামর্শ মানার সঙ্গে মানসিক লড়াই চালিয়ে আবারও মাঠে ফিরেছেন। আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপে টিম ইন্ডিয়া স্কোয়াডেও আছেন রিশভ পান্ট। তার এই ফেরা নিয়ে বলেছেন রিকি পন্টিং।

সদ্যগত আইপিএলে গ্লাভস হাতে যৌথভাবে সর্বাধিক ১৬ ডিসমিসাল করেছেন পান্ট। ব্যাট হাতেও ছিলেন উজ্জ্বল, ৪০.৫৪ গড়ে এবং ১৫৫.৪০ স্ট্রাইকরেটে তোলেন ৪৪৬ রান। দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের লড়াকু প্রত্যাবর্তন, পারফরম্যান্স ও বিশ্বকাপ দলে থাকা নিয়ে উচ্ছ্বসিত ফ্র্যাঞ্চাইজিটির কোচ পন্টিং।

আইসিসিকে সাক্ষাৎকারে অজিদের বিশ্বজয়ী সাবেক অধিনায়ক বলেছেন, ‘সত্যি বলতে তার ফেরাটা দর্শনীয় কিছুর চেয়ে কোনো অংশে কম ছিল না। আমি গতবছর আইপিএলের মাঝামাঝি দুর্ঘটনার মাত্র তিন বা চার মাস পরে ওর সাথে কয়েকমাস কাটিয়েছি। আর কখনো ক্রিকেট খেলতে পারবে কিনা, তা নিয়ে আমার ভীষণ ভয় ছিল।’

‘‘সে ক্র্যাচে ভর দিয়ে হাঁটছিল। আমার মনে আছে বলেছিলাম, ‘পরের মৌসুম নিয়ে কী ভাবছ?’ আমার দিকে শুধু তাকিয়ে বলেছিল, ‘চিন্তা করবেন না। আমি ঠিক হয়ে যাব।’ অবিশ্বাস্যভাবে সে নিজের শরীরের যত্ন নিয়েছে। দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি তার দেখভালে দুর্দান্ত কাজ করেছে। প্যাট্রিক ফারহার্ট তার ফিজিও ছিলেন। তার সাথেও দারুণ কাজ করেছে।’’

গুরুতর চোট থেকে ফিরে ব্যাটিংয়ে পান্ট ভালো করবেন, এ ব্যাপারে পন্টিং নিশ্চিত ছিলেন। তবে শারীরিকভাবে উইকেটের পেছনে গ্লাভস হাতে আগের মতো ভারসাম্য রাখা নিয়ে তার সন্দেহ ছিল, সেটিও অকপটে বলেছেন।

‘তার ব্যাটিং নিয়ে প্রকৃতপক্ষে কারোর উদ্বেগ ছিল না। কারণ ব্যাট হাতে কতটা ভালো এবং গতিশীল, সেটা সবাই জানে। কিন্তু টানা ১৪ ম্যাচে প্রতিটি বলে তার উইকেটকিপিং নিয়ে অবশ্যই কিছু উদ্বেগ ছিল।’

Reneta

উইকেটের পেছনে ও সামনে থেকে যেভাবে পারফর্ম করেছেন, তাতে পান্টের বিশ্বকাপ দলে থাকা নিয়ে পন্টিং ভবিষ্যদ্বাণী দিয়েছিলেন। ক্যাঙ্গারুদের সাবেকের আশা সত্য প্রমাণিত হয়েছে।

‘আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি তার বিষয়ে কী ভাবছি। মূলত বলেছিলাম সে নিশ্চিতভাবেই স্কোয়াডে প্রথমসারির বাছাইকৃত খেলোয়াড়দের একজন হবে।’

‘তাকে দলে আবারও খেলতে দেখে খুব ভালো লাগছে। তার সাথে কাজ করার প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি। স্পষ্টতই, সে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক এবং আমি সেখানে কোচ হয়েছি। তার অসাধারণ প্রত্যাবর্তন হয়েছে। আশা করি এই বিশ্বকাপে তার একটি বিশাল প্রভাব থাকবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল ২০২৪আইসিসিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পন্টিংপান্টভারত২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা, কয়েক এলাকায় বজ্রবৃষ্টির সম্ভাবনা

জুন ২০, ২০২৬

ছন্দ খুঁজে পেল ব্রাজিল, জয় এনে দিলেন কুনহা-ভিনিসিয়াস

জুন ২০, ২০২৬

কুনহা-ভিনিসিয়াসে উড়ছে ব্রাজিল

জুন ২০, ২০২৬

দ্রুততম গোলের রেকর্ড সাইবেরির, স্কটল্যান্ডকে হারাল মরক্কো

জুন ২০, ২০২৬

অস্ট্রেলিয়াকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে নকআউটে যুক্তরাষ্ট্র

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT