চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্টকেও আউট করলেন, চারে চার হাসানের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে জোড়া উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সকালের ধাক্কা সামলে ভালো অবস্থানে থেকে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছিল ভারত। ফিরেই হাসান মাহমুদের বলে কুপোকাত হয়েছেন মারকুটে ইনিংস খেলতে থাকা ভারতের উইকেটকিপার-ব্যাটার রিশভ পান্ট। স্বাগতিকদের হারানো চার উইকেটের ৪টিই তুলে নিয়েছেন হাসান।

৫২ বল খেলে ৩৯ রান করে সাজঘরের পথ ধরেছেন বাঁহাতি পান্ট। তার ইনিংসে ছয়টি চারের মার। হাসানের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়েছেন তারকা ব্যাটার।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৩৭ রান সংগ্রহ করেছে ভারত। শুরু থেকে অপরপ্রান্ত আগলে রেখেছেন ১০৬ বলে ৫২ রানে থাকা বাঁহাতি ওপেনার জয়সওয়াল। সঙ্গে যোগ দিয়েছেন লোকেশ রাহুল, ৪৬ বল খেলে ১৩ রানে অপরাজিত আছেন।

এর আগে, চেন্নাইয়ে এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে ভারতকে আগে ব্যাটে পাঠিয়েছেন সফরকারী বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানাকে নিয়ে একাদশে সাজিয়েছে বাংলাদেশ।

দিনের ১০তম ওভারের তৃতীয় বলে সাজঘরে ফিরে গেছেন ভারতের ব্যাটিংয়ে অন্যতম স্তম্ভ বিরাট কোহলি। হাসানের দুর্দান্ত বোলিংয়ে উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসবন্দি হওয়ার আগে করেছেন ৬ রান। এসময় ভারতের স্কোর দাঁড়ায় ৩৪ রানে ৩ উইকেট।

ইনিংসের অষ্টম ওভারে হাসান ফেরান আরেক তারকা ব্যাটার শুভমন গিলকে। ধারাভাষ্যকারদের মতে গিলের আউট খুবই অপ্রত্যাশিত ধরনের। হাসানের ফুললেন্থের বল লেগ সাইড দিয়ে বের হয়ে যাচ্ছিল, গিল বলে ফ্লিক করার চেষ্টা করলে ব্যাটের কানায় লেগে লিটনের গ্লাভসে যায়। ৮ বল খেলে কোনো রান যোগ করার আগে সাজঘরে ফিরে যেতে হয় তাকে।

Reneta

ষষ্ঠ ওভারে অধিনায়ক রোহিত শর্মা স্লিপে শান্তকে ক্যাচ দেন হাসান মাহমুদের বলেই। ১৯ বল খেলে ৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। সেটা শুরু হাসান ঝড়ের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পান্টবাংলাদেশভারতলিড স্পোর্টসহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT