ক্রিকেট

যে কারণে হার্দিককে বাদ দিতে হয়েছে

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া মাঠে পড়ে আছেন, চোটের কারণে বিশ্রামে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া মাঠে পড়ে আছেন, চোটের কারণে বিশ্রামে, বাংলাদেশ বনাম ভারতের ম্যাচের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঘরের মাঠের বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ভারতের গুরুত্বপূর্ণ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, এটা পুরনো খরব। ঠিক কি কারণে আসর থেকে তাকে ছিটকে যেতে হয়ে, তা পরিষ্কার করা হয়নি। আনুষ্ঠানিক বিবৃতিতে এবার সেটা জানাল বিসিসিআই। বাংলাদেশ ম্যাচের প্রথমদিক থেকে মাঠের বাইরে, পরে দলের বাইরেই চলে যান হার্দিক, কারণ কোনভাবেই তাকে আর খেলার উপযোগী করা সম্ভব ছিল না।

হার্দিকের বিশ্বকাপ শেষ হওয়া নিয়ে বিসিসিআই বলেছে, ‘যেহেতু আগে বলা হয়েছিল হার্দিকের পায়ে কোনো চিড় ধরা পড়েনি এবং অল্প চোট রয়েছে। সে অনুশীলনে ফিরেছিল। কিন্তু হঠাৎ তার বাঁ-পায়ের আশেপাশে ফুলে উঠেছে এবং বল করার মতো অবস্থায় নেই।’

‘এটা চোটের সেরকম পর্যায়ে নেই, যেখানে ইনজেকশন দিয়ে হলেও ঠিক করা যেতে পারে। বৃহস্পতিবার ফুলে থাকার পরিমাণ বেশি হওয়ায় ফিটনেস অনুশীলনও করতে পারেননি হার্দিক।’

গত ১৯ অক্টোবর পুনেতে বাংলাদেশের বিপক্ষে ফিরতি বলে ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পান ৩০ বর্ষী ডানহাতি অলরাউন্ডার হার্দিক। চোট গুরুতর নয়, প্রাথমিক অবস্থায় এটা জানা গেলেও পরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। দলে ডাকা হয়েছে ডানহাতি পেসার প্রসিধ কৃষ্ণাকে।

বিষয়:ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ কৃষ্ণা পান্ডিয়া পুনে বাংলাদেশ বিসিসিআই

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…