চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ফুটবলারের শরীর টেনে মন্তব্য, নিষেধাজ্ঞা পানামা ফেডারেশন সভাপতির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ২৩, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অফিসে বসে একজন পুরুষ ব্যক্তির সাক্ষাৎকার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কদিন আগেই ২০২৬ ছেলেদের ফুটবল বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পানামা। উদযাপনের রেশের মধ্যেই বিতর্ক ঘিরে ধরেছে দেশটির ফুটবল ফেডারেশন সভাপতি ম্যানুয়েল আরিয়েস। একবছরে দুবার নিষেধাজ্ঞায় পড়েছেন তিনি। আগেরবারের মতোই নারী দলের তারকা ফুটবলারকে শরীর সম্পর্কিত বিষয়ে ভর্ৎসনার জেরে ম্যানুয়েলকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করার পাশাপাশি ২৫ হাজার ডলার জরিমানা করেছে ফিফা।

ঘটনার সূত্রপাত ২০২৩ মেয়েদের বিশ্বকাপের সময়ে। তুরস্কের ক্লাব ফেনেরবাচে খেলা পানামার ২৭ বর্ষী তারকা মার্তা কক্সকে মটু বলেছিলেন ম্যানুয়েল। এমন মন্তব্যের জন্য ২০২৪ সালের মার্চে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছিলেন, ‘এমন ভাষা ব্যবহার করেছি তখন যা আমার উচিত হয়নি।’ সেটিতেও শাস্তি এড়াতে পারেননি। এবার আবারও একই কাণ্ড ঘটিয়ে নতুন করে শাস্তিতে পড়লেন।

ফিফার তথ্য, ম্যানুয়েল ছয়মাসের জন্য ফুটবলের সঙ্গে সম্পৃক্ত সকল ধরনের কর্মকাণ্ডে যুক্ত হতে পারবেন না। তার নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে তিন দেশ নিয়ে আয়োজিত ২০২৬ বিশ্বকাপের চার সপ্তাহ আগে। আসছে ৫ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে বিশ্বকাপের ড্রতে অংশ নিতে পারবেন না তিনি।

ফিফার ডিসিপ্লিনারির বিচারকরা ম্যানুয়েলকে শাস্তির রায় দিয়েছেন। গত জুনেও বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে যুক্তরাষ্ট্রে আয়োজিত গোল্ডকাপে পানামা দলের সঙ্গে যোগ দিতে পারেননি তিনি। নতুন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবশ্য আপিলের সুযোগ পাবেন ম্যানুয়েল।

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপপানামাফিফামার্তা কক্সম্যানুয়েল আরিয়েস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘সহনশীলতার মাধ্যমে রাজনীতির সংস্কৃতির পরিবর্তন আনতে চায় বিএনপি’

পরবর্তী

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে চ্যানেল আই

পরবর্তী
চ্যানেল আই ক্রিকেট দলের খেলোয়াড়রা ডিআরইউ মিডিয়া কাপের ফাইনালে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিআরইউ মিডিয়া কাপ ক্রিকেটের ফাইনালে চ্যানেল আই

বাংলাদেশ পুলিশ ব্যাগ, তদন্তের জন্য ব্যবহৃত. Channel i News - চ্যানেল আই নিউজ

হবিগঞ্জে হাত-পায়ের রগ কেটে ও কুপিয়ে কৃষককে হত্যা

সর্বশেষ

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬

নেপালে বন্যায় হতাহতের ঘটনায় বাংলাদেশের শোক, সহযোগিতার আশ্বাস

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT