পল্লবীতে ৫০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পল্লবী থানার পুলিশ ৫০ কেজি গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে, ছবি shows the suspects with seized drugs at police station. Channel i News – চ্যানেল আই নিউজ
রাজধানীর পল্লবীতে ৫০ কেজি গাঁজা এবং একটি মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ী চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পল্লবী থানা পুলিশ। উদ্ধার করা মাদকদ্রব্যের মূল্য প্রায় ১৫ লাখ টাকা।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ পারভেজ ইসলাম জানান, নির্ভরযোগ্য সূত্রের সংবাদ পেয়ে শনিবার রাত ৯টা ৪০ এর দিকে শতক ফুয়েল ষ্টেশন এর সামনে পাকা রাস্তার উপর দিয়ে একটি কালো রংয়ের মাইক্রোবাস দেখতে পেয়ে চেকপোস্টে সিগনাল দেয়া হয়। একপর্যায়ে মাইক্রোবাসে থাকা সবাই দৌড়ে পালানোর চেষ্টা করলে ৭ জনকে আটক করা হয়।
আটকরা হলেন: মোঃ জাকির হোসেন (৩৩), মোঃ আল-আমিন (৩৫), মোঃ ফারুক মিয়া (৩৮), মোঃ শাহিন মিয়া (৪০), মোঃ নজরুল ইসলাম রোকন (২৬), মোঃ শাহ আলম (২৬), মোঃ আব্দুল মান্নান মিয়া (৩৯)।
পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামী মোঃ আল-আমিন (৩৫) জানিয়েছে, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন জায়গা থেকে তার চক্রের অন্যান্য সদস্যদের সহায়তায় পাইকারীভাবে মাদকদ্রব্যের চালান নিয়ে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ঢাকা নিয়ে আসে। ঢাকায় চালান পৌছানোর পর জাকির হোসেনের মাইক্রোবাসের সাহায্যে অন্যান্য আসামীদের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা বিক্রয়ের কাজ করায়।
আসামীদের ৭ দিনের পুলিশ রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি মোঃ পারভেজ ইসলাম।






