আন্তর্জাতিক

বিশ্বের ১০০ প্রভাবশালীর তালিকায় ফিলিস্তিনি ফটোসাংবাদিক আজাইজা

সেনা কর্মকর্তা একটি হেলমেট পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা কর্মকর্তা একটি হেলমেট পরা অবস্থায় দাঁড়িয়ে আছেন, পেছনে ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টাইম ম্যাগাজিনের জরিপে ২০২৪ সালের বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছে ফিলিস্তিনি ফটোসাংবাদিক মোতাজ আজাইজার নাম।

গতকাল ১৭ এপ্রিল বুধবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে এই তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম কুয়েত টাইমস।

দীর্ঘ ১০৮ দিন ধরে, মোতাজ আজাইজা তার জন্মস্থান গাজায় বিশ্বের চোখ ও কান হিসাবে কাজ করেছেন। তার তোলা ছবিগুলো বিশ্ববাসীর কাছে পৌঁছে গেছে। কারণ এসময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোকে অধিকৃত গাজা উপত্যকায় অ্যাক্সেস করতে বাধা দেওয়া হয়।

আজাইজা তার মনোনয়নের বিষয়ে মন্তব্য করে এক্স পোস্টে লিখেছেন, আমি যেখানেই যাই বা যা কিছু অর্জন করি না কেন আমার সাথে আমার দেশের নাম ভাগ করে নেওয়ার জন্য আমি সত্যিই ধন্য।

তিনি বলেন, যারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না বা যারা দাবি করে যে এটি তাদেরই ভূমি, ফিলিস্তিন একদিন সেই ইহুদিবাদী ও দখলদারিত্ব থেকে মুক্ত হবে।

আজাইজা বলেছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গা থেকে কাজ করে, আর আমার কাজ এখনও শেষ হয়নি।

বিষয়:টাইম ম্যাগাজিন ফটোসাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…