চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেহরানে আলোচনায় যাচ্ছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ২০, মে ২০২৬
আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি ইরানি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তেহরানের উদ্দেশে রওনা হয়েছেন।

বুধবার (২০ মে) আরব নিউজ এ তথ্য প্রকাশ করে।

প্রতিবেদনে বলা হয়, তেহরানে নাকভির এই সফর এমন এক সময় হচ্ছে যখন ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী নতুন করে কঠোর সতর্কবার্তা দিয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) বুধবার সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আবারও হামলা শুরু করে, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অঞ্চলটির বাইরেও ছড়িয়ে পড়তে পারে। বাহিনীটি তাদের ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে আগ্রাসন পুনরায় শুরু হলে ‘বিধ্বংসী আঘাত’ হানার সক্ষমতা তাদের রয়েছে।

অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে স্থায়ী সমাধান নিয়ে কোনো চুক্তি না হলে ওয়াশিংটন আবারও ইরানের ওপর হামলা চালাতে পারে। তিনি সীমিত সময়সীমার ইঙ্গিত দিয়ে বলেন, শুক্রবার থেকে আগামী সপ্তাহের শুরুর দিকের মধ্যেই পরিস্থিতি নতুন মোড় নিতে পারে। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাত বন্ধে প্রস্তাব আদান-প্রদানের পাশাপাশি উভয় পক্ষই হুমকির ভাষা জোরদার করেছে। ৮ এপ্রিল থেকে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি কমেনি।

আইআরজিসি দাবি করেছে, বিশ্বের ‘সবচেয়ে ব্যয়বহুল দুই সেনাবাহিনী’ পূর্ণ সক্ষমতা ব্যবহার করেও ইরানের বিরুদ্ধে কাঙ্ক্ষিত ফল পায়নি এবং ইরান এখনও তার পূর্ণ শক্তি প্রয়োগ করেনি।

Reneta

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, এবার যুদ্ধে ফিরে এলে আরও অনেক চমক থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইআরজিসিআব্বাস আরাঘচিইরানের পররাষ্ট্রমন্ত্রীইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসডোনাল্ড ট্রাম্পপাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নকভিমহসিন নাকভিমার্কিন প্রেসিডেন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬

নাঈম ইসলামকে পুলিশের মারধর, বিসিবির নিন্দা ও তদন্ত দাবি

জুন ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

ইইউ’র ২৭ দেশে নতুন অভিবাসন ও আশ্রয়নীতি কার্যকর, কঠোর হচ্ছে সীমান্ত যাচাই

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT