শাস্তি পেলেন জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার

জিম্বাবুয়ের ক্রিকেটার শাস্তি পেয়েছেন, মাঠে দাঁড়িয়ে আছেন, পেছনে জিম্বাবুয়ের পতাকা দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন শন উইলিয়ামস। আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাশাপাশি তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।
বিবৃতিতে উইলিয়ামসের শাস্তির খবর দিয়েছে আইসিসি। চলতি পাকিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ে ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। কিন্তু এই ব্যাটার দাবি করেন, বল ব্যাটে লেগেছে। মাঠে অসন্তোষ প্রকাশ করেন।
আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।






