চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়ে যাবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৫ অপরাহ্ণ ০২, জুলাই ২০২৪
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বছরের মার্চ মাসে প্রতিবেশি দেশটিতে একটি হামলার কথা স্বীকার করেছিলেন। আফগানিস্তানের তালেবান সরকার যদিও এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বর্ণনা করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাদের বিমান হামলাগুলো ছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে চাইছে এমন সব গোষ্ঠীর বিরুদ্ধে। তিনি বলেন, এটা ঠিক যে আমরা আফগানিস্তানে অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমরা তা চালিয়ে যাব। আমরা অবশ্যই তাদের কেক পরিবেশন করব না। যদি আক্রমণ করা হয় তাহলে আমরা পাল্টা আক্রমণ করব।

তিনি বলেছেন, পাকিস্তান আসন্ন হামলার কথা তালেবানকে জানায় না। কেন আমরা তাদের বলব যে ‘প্রস্তুত হও, আমরা আসছি?’ খাজা আসিফের এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে তালেবান।

২০২১ সালে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে।পাকিস্তানের অভিযোগ, তালেবান সন্ত্রাসী সংগঠন ‘পাকিস্তানি তালেবান বা টিটিপিকে’ আফগানিস্তানে আশ্রয় দিচ্ছে। খাজা আসিফ বলেছেন, আফগানিস্তান টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক। তাদের কাছে আমাদের অনুরোধ ছিল যে,  টিটিপি যেন পাকিস্তানে হামলা চালাতে আফগানিস্তানের মাটি ব্যবহার না করে।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি জলবিদ্যুৎ প্রকল্পে প্রকৌশলীদের একটি কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা প্রকৌশলী নিহত হন। পাকিস্তানের সামরিক বাহিনী অভিযোগ করেছিল, হামলাটি আফগানিস্তানে বসে পরিকল্পনা করা হয়েছে এবং হামলাকারীও একজন আফগান নাগরিক।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানখাজা আসিফপাকিস্তানপাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT