আন্তর্জাতিক

এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশের জন্য প্রস্তুতিপর্বের ছবি, পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

পাকিস্তানের সুপ্রিম কোর্ট আগামী এক ঘণ্টার মধ্যে ইমরান খানকে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

ইমরান খানের আইনজীবীরা সুপ্রিম কোর্টে তার গ্রেপ্তারকে চ্যালেঞ্জ জানানোর পর সুপ্রিম কোর্ট এই আদেশ দেয়।

মঙ্গলবার দুর্নীতিবিরোধী সংস্থা, ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)’র করা একটি মামলায় ইমরান খানকে গ্রেপ্তার করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানকে গ্রেপ্তার দেশজুড়ে সহিংস বিক্ষোভের সূত্রপাত করেছে।

আইনশৃঙ্খলা পুনরুদ্ধারে সেনাবাহিনী তলব করেছে সরকার। জরুরি অবস্থা উপেক্ষা করে বিভিন্ন শহরে বিক্ষোভ করছেন ইমরান সমর্থকেরা।

বিষয়:ইমরান খান গ্রেপ্তার চ্যালেঞ্জ পাকিস্তান পিটিআই সুপ্রিম কোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…